ভিসা আইন ও কোভিড নির্দেশিকা ভঙ্গের অভিযোগ! ৪৪ জন বিদেশি তবলিঘই জমাতে সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা
ভিসা আইন ও কোভিড নির্দেশিকা ভঙ্গের অভিযোগ! ৪৪ জন বিদেশি তবলিঘই জমাতে সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা
ভারতের ভিসা আইন ও কোভিডের নির্দেশিকা ভঙ্গের অভিযোগে ৪৪ জন বিদেশি তবলিঘ-ই জমাত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্চে দিল্লির তবলিঘ-ই জমাতের সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সদস্যরা এসেছিলেন। এদের মাধ্যমে ১৪ টি রাজ্যে করোনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ।

বহু বিদেশির বিরুদ্ধে আগেই ব্যবস্থা
ভারতে তবলিঘের জমায়েতে আসা বহু বিদেশির বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনেককে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করা হয়। কিন্তু এফআইআর থাকায় অনেকেই এদেশে থেকে যেতে বাধ্য হয়েছিলেন।

৮ সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিল্লিতে থাকা এবং তবলিঘের জমায়েতে আসা বিদেশিদের বিচারপর্ব যেন ৮ সপ্তাহের মধ্যে শেষ হয়।

২ এপ্রিল দিল্লি প্রশাসনের অভিযান
২ এপ্রিল দিল্লি প্রশাসনের তরফে মার্কাজে অভিযান চালানো হয়। তবলিঘই জমাতের আন্তর্জাতিক সদর দফতর থেকে ২৩৪৬ জনকে বের লকরা হয়। পরের দিন সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৫৪৭ জন। সরকারের তরফে দাবি করা হয়েছিল এঁদের ২৫ শতাংশই তবলিঘই সদস্যের সঙ্গে যুক্ত। তারা দিল্লি থেকে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছিল।

এখনও পর্যন্ত ভারতে রয়ে গিয়েছেন ৪৪ জন
বেশিরভাগ তবলিঘই জমাত সদস্য নিজেদের দেশে ফিরে গেলেও এখনও ফেরেননি ৪৪ জন। এঁদের অনেকেই সরকার নির্ধারিত জরিমানা দিতে রাজি হননি।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications