সরকার গঠনের শুরুতেই হোঁচট মহারাষ্ট্রে, ৪০০ শিবসেনা কর্মীর যোগদান পদ্ম শিবিরে

নিজেদের জেদে অনড় থেকে বিজেপিকে হারিয়েছে শিবসেনা। দখল করেছে মুখ্যমন্ত্রীর কুর্সি। কিন্তু, এর মাঝেই শিবসেনার অস্বস্তি বাড়িয়ে প্রায় ৪০০ জন শিবসেনা কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে।

নিজেদের জেদে অনড় থেকে বিজেপিকে হারিয়েছে শিবসেনা। উদ্ধব ঠাকরে দখল করেছেন মুখ্যমন্ত্রীর কুর্সি। কিন্তু, এর মাঝেই শিবসেনার অস্বস্তি বাড়িয়ে প্রায় ৪০০ জন শিবসেনা কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। বুধবার, বিকেলে মুম্বইয়ের ধারাভি অঞ্চলে বিজেপির এক কর্মিসভায় উপস্থিত হয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন।

দীর্ঘ টানাপড়েনের পর মসনদে উদ্ধব

দীর্ঘ টানাপড়েনের পর মসনদে উদ্ধব

দীর্ঘ টানাপড়েনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের শিবাজি পার্কে মহাসমারোহে তাঁর শপথ অনুষ্ঠান আয়োজন হয়েছিল। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট থেকে আরও ছয় জন এ দিন সেখানে মন্ত্রী হিসাবে শপথ নেন। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর এ দিন রাতেই উদ্ধবের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা।

শিবসেনার চারশ জন কর্মী বিজেপিতে যোগ

শিবসেনার চারশ জন কর্মী বিজেপিতে যোগ

পদত্যাগ করার সময়েই দেবেন্দ্র ফডণবীস ইঙ্গিত দিয়েছিলেন এই জোট সরকার বেশিদিন চলবে না। বুধবার শিবসেনার চারশ জন কর্মী বিজেপিতে যোগ দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মতাদর্শগত পার্থক্যের জেরেই দলত্যাগ

মতাদর্শগত পার্থক্যের জেরেই দলত্যাগ

আসলে শিব সেনার নীতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কংগ্রেস মুক্ত ভারত। কিন্তু এখন উদ্ধব ঠাকরে সেই নীতি থেকে বাইরে গিয়ে কংগ্রেস ও এনসিপির সাথে জোট করে সরকার গঠন করেছে। শিবসেনা জোট করলেও পার্টির মধ্যে থাকা বহু কার্যকর্তা এই পদক্ষেপ মেনে নিতে পারেনি। কংগ্রেসের সাথে জোট করার জন্য বহু শিবসেনা সৈনিক ক্ষোভ প্রকাশ করেছে। এই ক্ষোভের কারণেই দলে দলে শিব সেনা ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বহুজন।

ফড়নবীশের ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রিত্ব

ফড়নবীশের ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রিত্ব

এর আগে মহারাষ্ট্রে সরকার গড়ার ব্যাপারে তিন দলের সমঝোতা যখন প্রায় চূড়ান্ত, তখন ২৩ নভেম্বর সকালবেলা সবাইকে অবাক করে এনসিপি ভেঙে ফডণবীসের হাত ধরেন শরদ পওয়ারের ভাইপো অজিত। দাবি করেন এনসিপির অধিকাংশ বিধায়কই তাঁর সঙ্গে রয়েছেন। সেদিন ভোরবেলায় অবিশ্বাস্য দ্রুততায় রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সুপারিশ দিল্লি পাঠান রাজ্যপাল। নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভার বৈঠক ছাড়াই সেই সুপারিশে সায় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোর পৌনে ছটায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের পরে উঠে যায় রাষ্ট্রপতি শাসন। শনিবার সকাল আটটায় শপথ নেন দেবেন্দ্র ও অজিত।

শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় বিজেপি

শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় বিজেপি

২৬ নভেম্বর মুম্বইয়ের হোটেলে ১৬২ জন বিধায়ককে হাজির করে বিজেপির আশায় জল ঢেলে দিয়েছিলেন শরদ-উদ্ধবেরা। এরপরেই মহারাষ্ট্রে রণে ভঙ্গ দেয় বিজেপি। গত ২৮ নভেম্বর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হত দেবেন্দ্র ফডণবীসকে। ২৭ নভেম্বর সকালে সকালে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে প্রথমে ইস্তফা দেন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তার কিছু পরেই ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রিত্বে ইতি টেনে পদত্যাগ করেন ফডণবীস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+