দীপ জ্বালোর রাতেই ভূমিকম্পে কাঁপল উত্তর পূর্বের রাজ্য, প্রবল আতঙ্ক
দীপ জ্বালোর রাতেই ভূমিকম্পে কাঁপল অসম। রিখচার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।
দীপ জ্বালোর রাতেই ভূমিকম্পে কাঁপল অসম। রিখচার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ৪০ কিমি গভীরে ছিল বলে জানা গিয়েছে।

এর আগে গত সপ্তাহে ২৪ ঘন্টায় ২ বার ভূমিকম্প হয়েছিল হিমাচল প্রদেশে। ৪.৫ ও ৩.৬ মাত্রার ২ টি ভূমিকম্প হয়েছিল।
রবিবার ভূমিকম্প হয়েছে লস অ্যাঞ্জেলসেও। স্থানীয় সময় দুপুর ২.০৭ মিনিটে পাম স্প্রিং-এ ভূমিকম্প হয়। এরপর ফেল ৩.৩৭-এ অপর একটি ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়।












Click it and Unblock the Notifications