৩৭০ ধারা প্রত্যাহারের প্রায় ৬ মাস পর কাশ্মীর সফরে ৩৬জন কেন্দ্রীয় মন্ত্রী

কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতি ও পরিকল্পনা মানুষকে বোঝাতে সেখানে যেতে চলেছেন অন্তত ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী। ৩৭০ ধারা প্রত্যাহেরের পর প্রথমবার এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।

১৮ থেকে ২৪ জানুয়ারি সফর

১৮ থেকে ২৪ জানুয়ারি সফর

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের জনগণকে বোঝাতে চেয়েছিলেন যে ৩৭০ ধারা লাগু থাকার জেরে কী ভাবে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত থাকতে হয়েছিল কাশ্মীরিদের। জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের এই সফর ১৮ জানুয়ারি শুরু হবে। কাশ্মীরের বিভিন্ন জেলায় তারা ২৪ জানুয়ারি পর্যন্ত ঘুরে ঘুরে এই প্রচার চালাবেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিবকে চিঠি কেন্দ্রের

জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিবকে চিঠি কেন্দ্রের

এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিবকে একটি চিঠি লিখে এই পরিকল্পিত সফরের বিষয়ে জানান। জানা গিয়েছে ১৯ জানুয়ারি সিংহভাগ মন্ত্রীরা কাশ্মীরের রেসাই জেলার কাতরা ও পান্থালে যাবেন। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল থাকবেন শ্রীনগরে।

৬ মাস পরে কাশ্মীরে ইন্টারনেট

৬ মাস পরে কাশ্মীরে ইন্টারনেট

এদিকে ৬ মাস পরে কাশ্মীরে ইন্টারনেট নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। উপত্যকায় বুধবার থেকে সরকারি প্রতিষ্ঠান, ব্যাঙ্ক ও হোটেল পরিষেবার সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিতে শুরু হবে ব্রডব্যান্ড পরিষেবা। ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা বাক স্বাধীনতা বিচ্ছিন্নের সামিল। এরপরেই কাশ্মীরের ৫ টি জেলায় শুরু হয়ে গেল টুজি ইন্টারনেট পরিষেবা। এবার নতুন এই পদক্ষেপের সঙ্গে ধীরে ধীরে কাশ্মীর ছন্দে ফিরতে পারবে বলেই মনে করা হচ্ছে।

পর্যটন বাড়াতে হোটেলগুলিতে ব্রডব্যান্ড

পর্যটন বাড়াতে হোটেলগুলিতে ব্রডব্যান্ড

পর্যটনকে আরও বেশি বাড়াতে হোটেলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা শুরু হল আজ থেকে। যাতে কাশ্মীরের হোটেলগুলিতে ওয়াইফাই কাজ করে। কাশ্মীর ডিভিশনে ৪০০ ইন্টারনেট কিয়স্ক এবার থেকে কাজ করবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এছাড়াও উপত্যকার কয়েকটি জায়গায় টুজি মোবাইল সংযোগ শুরু করা হয়েছে বিভিন্ন পোস্ট পেইড মোবাইল সংযোগে। ই-ব্য়াঙ্কিং চালু হওয়ার কথা জম্মু , সাম্বা, কাঠুয়া, উধমপুর রিয়াসির মতো একাধিক জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+