Predator Drone: ৩২ হাজার কোটির চুক্তি, আরও শক্তিশালী ভারত, হাতে আসছে ভয়ঙ্কর এই 'ঘাতক' ড্রোন
Predator Drone: আরও শক্তি বাড়ছে ভারতীয় সেনার। ৩১ টি MQ-9B ড্রোন (Predator drone) পাচ্ছে ভারত। আর এজন্য আমেরিকার সঙ্গে হওয়া ঐতিহাসিক চুক্তি ফাইনাল করল ভারত। যার মূল্য ৩২ হাজার কোটি টাকা। খুব শীঘ্রই সবথেকে আধুনিক এই ড্রোন ভারতের হাতে আসবে বলে জানা যাচ্ছে। ভারতীয় নৌবাহিনী ১৫ টি ড্রোন এবং ভারতীয় বায়ুসেনা ৮টি এবং সেনাবাহিনীর কাছে ৮ টি এই ড্রোন (Predator drone) থাকবে বলে জানা যাচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী, এই চুক্তির অধীনে, ভারতে ড্রোনগুলির রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহলের একটি ফেসিলিটিও তৈরি করা হবে। আর সেই সমস্ত মিলিয়ে এই চুক্তি মূল্য ৩৪,৫০০ কোটি টাকা। আজ মঙ্গলবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (Cabinet Committee on Security (CCS)-র বৈঠক ছিল। আর সেই বৈঠকেই এই ড্রোন কেনার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই চুক্তি অবশ্যই ঐতিহাসিক বলেই মত সামারিক বিশেষজ্ঞদের।

বলে রাখা প্রয়োজন, গত বছর ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় আমেরিকা ৩১টি HALE ড্রোনের প্রস্তাব করেছিল। HALE মানে high altitude long endurance। এর অর্থ এই MQ-9B হান্টার কিলার ড্রোনটি দীর্ঘ সময়ের জন্য একেবারে উচ্চতায় উড়তে পারে। সেনার ভাষায় এই ড্রোনকে অনেকেই শিকারি বলেই ব্যাখ্যা করে থাকেন।
- বিভিন্ন জায়গায় মোতায়েন হবে এই ড্রোন
ভারতের একপাশে চিন অন্যদিকে পাকিস্তান। কার্যত এই দুই শত্রু দেশকে রুখতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারত। অবশেষে হাতে আসছে Predator drone। যা খবর, দেশের সুরক্ষায় চার জায়গায় এই ড্রোন মোতায়েন করা হতে পারে। যার মধ্যে রয়েছে চেন্নাইয়ের কাছে আইএনএস রাজালি, গুজরাটের পোরবন্দর, সারসাওয়া এবং উত্তরপ্রদেশের গোরখপুর বলে জানা যাচ্ছে।
- Predator drone এর সাহায্যেই আল কায়েদার উপর হামলা
Predator drone অর্থাৎ ঘাতক ড্রোন! ১৯০০ কিমি পর্যন্ত এলাকা নজরে রয়েছে এই ড্রোনের। প্রতি ঘন্টায় ৪৮০ কিমি গতিতে উড়তে পারে এই সামরিক ড্রোন। যা খবর, ভারত এই ড্রোনের সবথেকে আধুনিক ভার্সনটি কিনতে চলেছে। মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে হামলার সময় ব্যাপকভাবে প্রিডেটর ড্রোন (Predator drone - MQ-9B) ব্যবহার করেছে। এমনকি লাদেনকে খুঁজতেও এই ড্রোন ব্যবহার করেছে মার্কিন সেনা। শুধু তাই নয়, আল কায়েদা নেতা আল জাওয়াহিরিকে মারতে এই ড্রোনকে ব্যবহার করে সেনাবাহিনী।
- কেন আধুনিক এই ড্রোন?
- Predator drone ২১০০ কিলো পর্যন্ত ভার নিয়ে উঠতে পারে
- ৩৫ ঘণ্টা পর্যন্ত এক ভাবে ওড়ার ক্ষমতা আছে
- যে কোনও পরিবেশে আকাশ, জমি কিংবা সমুদ্রে হামলার ক্ষমতা রয়েছে এই ড্রোনের
- আক্রমণ এবং গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা যেতে পারে
- এই Predator drone থেকে মিসাইল ছোঁড়া সম্ভব
- প্রায় ৫০ হাজার ফুট উপর দিয়ে উড়তে পারে এই ড্রোন












Click it and Unblock the Notifications