Bangladeshi Nationals: দিল্লিতে চিহ্নিত ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশি, রাজধানীর বুকে পুলিশের ম্যারাথন তল্লাশি
Delhi: দিল্লিতে বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi Nationals) খোঁজে তল্লাশি অভিযান পুলিশের (Delhi Police)। বৃহস্পতিবার সকাল থেকে দরজায় দরজায় গিয়ে অভিযান দিল্লি পুলিশের। উপরাজ্যপালের আদেশ মেনে রাজধানীর বুকে অবৈধভাবে লুকিয়ে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতেই অভিযান পুলিশের। ইতিমধ্যেই সীমাপুরী (Seemapuri) এলাকায় ৩২ জন সন্দেহভাজনকে চিহ্নিত করল পুলিশ।
লাগাতার তিন দিন ধরে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দিল্লির পুলিশ। সীমাপুরী এলাকায় এদিন একের পর একের গড়ে ওঠা বসতিতে অভিযান চালায় পুলিশ। ঘরে ঘরে ঢুকে চাওয়া হয় বৈধ নথিপত্র (Legal Documents)।

অনেকেই প্রমাণ হিসেবে পরিচয়পত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। আবার কেউ কেউ পরিচয়পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখিয়েছে পুলিশকে। যদিও সেই আধার কার্ড ভুয়ো (Fake Aadhaar Card) বলে মনে করছে পুলিশ।
তিন দিন ম্যারাথন তল্লাশির পর নথিপত্র খতিয়ে দেখে সীমাপুরীতে ৩২ জনকে সন্দেভাজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে রাজধানীর পুলিশ। উদ্ধার হওয়া নথিপত্র ইতিমধ্যেই অভিবাসন দফতরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই সমস্ত বাসিন্দাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকেই এসেছেন বলে মেনে নিয়েছেন সন্দেহভাজনরা।
দিল্লির ঠিকানায় আধার কার্ড তৈরি করলেও তা ভুয়ো উপায়ে তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সঙ্গে রেজিস্টার খাতায় নথিভুক্ত করা হচ্ছে ওই সমস্ত বাসিন্দাদের নাম ও বিশদ তথ্যাদি। অভিবাসন দফতরে যাচাই করা হবে সব পরিচয়পত্র। তাতে যদি দেখা যায় ওই নাগরিকরা বাংলাদেশের, তাহলে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশিদের খোঁজে তল্লাশি চালাতে দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি লেখেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। যেখানে যেখানে ক্লাস্টার রয়েছে, সেখানে ঢুকে পুলিশকে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়। সীমাপুরীর পাশাপাশা কালীন্দিকুঞ্জতেও চালানো হয় অভিযান।
পুলিশের সঙ্গে কথাবার্তায় ওই সমস্ত নাগরিকরা বলেন, প্রথমে অসমে ছিলেন তারা। সেখানে কাজের অভাব থাকায় দিল্লিতে চলে আসেন তারা। ওই সমস্ত বাসিন্দারা কবে থেকে সীমাপুরীতে থাকছেন, কবে কোন রাজ্য থেকে প্রবেশ করেছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সীমাপুরীতে মোবাইল পাচারের ঘটনায় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই একই এলাকাতেই সিএএ বিরোধী প্রতিবাদের নাম করে অশান্তি পাকানোর অভিযোগে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশি বেশ কয়েকজনকে। আর এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার শুরু হতেই দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের খোঁজে ম্যারাথন তল্লাশি পুলিশের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications