কাশ্মীরের অবন্তীপোরায় নিকেশ তিন জঙ্গি

জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় ফের নিরাপত্তা রক্ষী-জঙ্গি গুলি বিনিময়। জানা গিয়েছে ঘটনায় দুই জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ এক দল অবন্তীপোরার সাতপোখরান খ্রিউ অঞ্চলে অভিযান চালায়। প্রথমেই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে জওয়ানরা। এরপরেই জওয়ানদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা। এই গোলাগুলির মধ্যেই মারা যায় দুই জঙ্গি।

কাশ্মীরের অবন্তীপোরায় নিকেশ তিন জঙ্গি

এর আগে সোমবারই সোপিয়ানে পৃথক এক ঘটনায় তিন জঙ্গিকে নিকেশ করেছিল জওয়ানরা। সেই ঘটনার পর কাশ্মীর পুলিশ একটি সাংবাদিক সম্মেলনে হিজবুল মুছে গিয়েছে বলে ঘোষণা করা হয়। এর কিছুদিন আগেই কাশ্মীরের ডোডা জেলায় আরও ২ জঙ্গির নিকেশ হয়েছে।

সোপিয়ানের ওয়াচিগ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে একাধিক জঙ্গি। আর তারপরই সেই গ্রামে বাহিনী অভিযান চালায়। সেখানেই ৩ হিজবুল জঙ্গিকে নিকেশ করা হয়। প্রসঙ্গত, কাশ্মীরের পুলিশ কর্তা দবিন্দরের সঙ্গে জঙ্গি যোগ ও তার পরবর্তী সময়ে দবিন্দরের গ্রেফতারি রীতিমতো তোলপাড় ফেলেছে উপত্যকা জুড়ে।

কাশ্মীর পুলিশের তরফে ডিজিপি দিলবাগ সিং জানান, এদিনের এনকাউন্টারে নিকেশ করা হয়েছে ৩ জঙ্গিকে। মৃতদের মধ্যে রয়েছে হিজবুলের নামী কমান্ডার আহমেদ ওয়ানি ওয়াসিম। আর রয়েছে অন্যতম আদিল। যে এককালে পুলিশ কর্মী থেকে জঙ্গি শিবিরে পালিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+