স্কুল খুলতেই বিপত্তি, অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ১৬২ জন শিক্ষক সহ ২৬২ জন পড়ুয়া

স্কুল খুলতেই বিপত্তি, অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত শতাধিক শিক্ষক, পড়ুয়া

কিছুতেই কাটছে না করোনা আতঙ্ক। করোনা বিধি মেনে স্কুল খুলেও মারণ করোনার কবলে পড়লেন অন্ধ্রপ্রদেশের ১৬২ জন শিক্ষক সহ ২৬২ জন পড়ুয়া। করোনা আবহেই রাজ্যজুড়ে স্কুলের পঠনপাঠন পুনরায় শুরু হওয়ার তিন দিনের মাথায় এই পরিসংখ্যানে চিন্তায় ঘুম উড়েছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দাদের। এদিকে ২ নভেম্বর থেকেই রাজ্যেই সমস্ত সরকারি স্কুল-কলেজ সহ মাধ্যমিক স্তরে নবম, দশম শ্রেণির পঠনপাঠন শুরু হয়।

স্কুল খুলতেই বিপত্তি, অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ১৬২ জন শিক্ষক সহ ২৬২ জন পড়ুয়া

এদিকে বর্তমানে রাজ্যের শিক্ষা দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে নবম ও দশম শ্রেণির মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ৯.৭৫ লক্ষের কিছু বেশি। করোনা আবহেই নতুন করে ক্লাস শুরু হওয়ায় তার মধ্যে ৩.৯ লক্ষের কাছাকাছি পড়ুয়া নতুন করে পঠনপাঠন শুরু করেন। অন্যদিকে ১.১১ লক্ষ শিক্ষকের মধ্যে ৯৯ হাজার শিক্ষক বুধবার থেকে পুনরায় ক্লাস নিতে শুরু করেন। তাদের মধ্যেই এখনও পর্যন্ত ১৬২ জন শিক্ষক সহ ২৬২ জন পড়ুয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে।

যদিও, এই ঘটনার জেরে গোটা রাজ্যে অভিভাবকদের মধ্যে নতুন করে আতঙ্কের সঞ্চার হলেও অন্ধ্রপ্রদেশ প্রশাসনের মতে এখনও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি। যে পরিমাণ শিক্ষক ও পড়ুয়ারা স্কুলে গিয়েছিলেন সেই তুলনায় আক্রান্তের সংখ্যা খুবই নহন্য বলে মনে করছেন অন্ধ্রপ্রদেশের স্কুল শিক্ষা কমিশনার চিন্না বীরভদ্র। এই প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ এখনই চিন্তার এত কারণ নেই। ছাত্র-ছাত্রীদের মোট সংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা ০.১ শতাংশও নয়। পাশাপাশি স্কুলে যাওয়ার কারণেই তারা করোনার কবলে পড়েছেন এমনটা বলাও কোনও ভাবে ঠিক হবেনা। যদিও সমস্ত করোনা বিধি মানার পাশাপাশি প্রতিটি ক্লাসরুমে যাতে সামাজিক দূরত্ব মেনে ১৪-১৬ জনের বেশি পড়ুয়া না বসে তা নিশ্চিত করার চেষ্টা করছি।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+