দিল্লির শ্রম মন্ত্রকের দফতরে করোনা হানা, আক্রান্ত ২৪ আধিকারিক
দিল্লির শ্রম মন্ত্রকের দফতরে করোনা হানা, আক্রান্ত ২৪ আধিকারিক
ক্রমেই সমংক্রমণ বাড়ছে রাজধানীতে। এবার শ্রম মন্ত্রকেও করোনা হানা। যার জেরে বর্তমানে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে শ্রম মন্ত্রকের দিল্লির প্রধান দফতর শ্রম শক্তি ভবন। সূত্রের খবর, শ্রম শক্তি ভবনের প্রায় ২৪ জন সরকারি আধিকারিকের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস।

বর্তমানে সেখানে জীবাণুমুক্ত করার কাজ চলছে বলে জানা যাচ্ছে। এর জন্য বর্তমানে দু-দিন সেখানে সমস্ত রকম কাজকর্ম বন্ধ রাখাও হয়েছে বলে খবর। পাশাপাশি ওই ২৪ করোনা আক্রান্ত আধিককারিকদের সংস্পর্শে এসেছিলেন আরও ১৭ জন। বর্তমানে তাদেরও হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গত সপ্তাহ থেকেই কেন্দ্রে সরকারের একাধিক দফতরে লাগাতার হানা দিচ্ছে প্রাণঘাতী করোনা। কদিন আগেই রেল মন্ত্রকেও হানা দেয় কোভিড-১৯। এরপরে সিআরপিএফ-র চিফ মেডিকেল অফিসারও করোনা আক্রান্ত হন দিল্লিতেই। এদিকে গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১১,৪৫৮ জন। সেই সঙ্গে আক্রান্তের নিরিখে ৩ লক্ষের গণ্ডিও পার করেছে ভারত।












Click it and Unblock the Notifications