বরযাত্রী বোঝাই গাড়ি পড়ল নদীতে! এই রাজ্যে বহু মানুষের মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল বরযাত্রী দলের ২১ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। বরযাত্রী বোঝাই মিনি ট্রাক ব্রিজ থেকে শোন নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল বরযাত্রী দলের ২১ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। বরযাত্রী বোঝাই মিনি ট্রাক ব্রিজ থেকে শোন নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে খবর।

 বরযাত্রী বোঝাই গাড়ি পড়ল নদীতে! এই রাজ্যে বহু মানুষের মৃত্যু

এদিকে এই দুর্ঘটনার খবর নিজের শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরযাত্রী বোঝাই মিনি ট্রাক বাহরি থানার আমেলিয়ার ল লকাছে জগদহ ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচে শুকনো নদী বক্ষে নিয়ে পড়ে মিনিট্রাকটি। দুর্ঘটনাস্থলটি সিধি জেলাসদর থেকে প্রায় ৪২ কিমি দূরে।

খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ সুপার এবং জেলাশাসক। উদ্ধারকার্য পর্যালোচনা করেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+