অসমে চিকিৎসককে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২১
অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল ২১ জনকে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতিতে বসার ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল ২১ জনকে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতিতে বসার ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এমনকী জরুরি পরিষেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

চিকিৎসককে পিটিয়ে হত্যা
শনিবার অসমের জোরহাটে একটি চা বাগানে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে পিটিয়ে হত্যা করে শ্রমিকরা। ৭৩ বছরের ওই চিকিৎসকের নাম দেবেন্দ্র দত্ত। অনিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়ার কারণেই তাঁকে গণপিটুনির শিকার হতে হয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের দাবি
চা-বাগানে ওই একটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য একজন চিকিৎসকই বরাদ্দ ছিলেন। দেবেন্দ্র দত্ত নিজেও সেকথা জানতেন। কিন্তু কোনও দিনই সময়ে কর্মক্ষেত্রে আসতেন না তিনি। শনিবার চা-বাগানের অক অস্থায়ী কর্মীর দুর্ঘটনা ঘটে। চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক না থাকায় তাঁকে দূরের সরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়। সেদিন প্রায় দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন চিকিৎসক। তাতেই জমে থাকা ক্ষোভ গিয়ে পড়ে তাঁর উপর।
প্রতিবাদে সোচ্চার চিকিৎসক মহল
অসমের এই চিকিৎসক হত্যার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে চিকিৎসক মহল। অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতীর ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবাও বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের চিকিৎসকরাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। চিকিৎসক ফোরামের পক্ষ থেকেও তীব্র নিন্দা করা হয়েছে ঘটনার।
কয়েক মাস আগেই চিকিৎসকদের মারধরের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপরে ফের এই ধরনের ঘটনা ঘটায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। ক্ষুব্ধ চিকিৎসকরা অভিযোগ করেছেন, ভারতে চিকিৎসকদের কোনও সম্মান দেওয়া হয় না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications