‌২১ দিনের লকডাউন বাড়তে পারে, ভুয়ো ও ভিত্তিহীন, জানালো কেন্দ্র সরকার

‌২১ দিনের লকডাউন বাড়তে পারে, ভুয়ো ও ভিত্তিহীন, জানালো কেন্দ্র সরকার

করোনা ভাইরাসের জেরে ২১ দিনের লকডাউন কি বেড়ে মে মাস পর্যন্ত হতে পারে? ‌না, এই খবর সত্য নয়। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হয়েছে, ১৪ এপ্রিলের বদলে লকডাউন ৪ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল।

৪ মে পর্যন্ত লকডাউন?‌

৪ মে পর্যন্ত লকডাউন?‌

জানা গিয়েছে, ২১ দিনের লকডাউনের ঘোষণা যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, ওইদিন সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে ফুটেজ নিয়ে তাকেই মর্ফড করে এই ভুয়ো খবর তৈরি করা হয়। এটি যখন যাচাই করা হয় তখন দেখা যায় এটা আসলে মোদীর ২১ দিনের লকডাউনের ঘোষণার খবর। ভুয়ো খবরে ‘‌তিন সপ্তাহ'‌ এই শব্দটিকে বদল করে ৪ মে করে দেওয়া হয়। মোদীর পোশাক যদিও এক ছিল, তাও দু'‌টি ফুটেজ দেখে আসল ও নকল বোঝা যাচ্ছিল।

লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই

লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই

এখানে উল্লেখ্য যে ২৪ মার্চ লকডাউন ঘোষণার পর মোদী আর কোনও এ সংক্রাম্ত ভাষণ দেননি। সেই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল যে করোনা ভাইরাসের প্রকোপের ফলে তিন সপ্তাহের লকডাউনকে বাড়িয়ে মে মাস করা হবে। যদিও সোমবার কেন্দ্র সরকাররে পক্ষ থেকে জানা গিয়েছে যে লকডাউন বাড়ানোর এখনও কোনও পরিকল্পনা সরকারের নেই। এমনিতেই ২১ দিনের লকডাউনে গোটা দেশের ব্যবসা বসে যাওয়ার জন্য দেশের অর্থনৈতিক হাল অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে। মন্ত্রীসভার সচিব রাজীব গৌবা জানিয়েছেন এই ধরনের খবর ও রিপোর্ট দেখে তিনি স্তম্ভিত। কেন্দ্রের লকডাউন বাড়ানোর কোমও চিন্তা ভাবনা এখনও নেই বলেই তিনি স্পষ্ট করেছেন।

সরকারের পক্ষ থেকে টুইট

সরকারের পক্ষ থেকে টুইট

সরকারের জন সংযোগ আধিকারিক টুইট করে বলেছেন, ‘‌এটি গুজব ও মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে ২১ দিনের লকডাউন বাড়াতে পারে সরকার। মন্ত্রীপরিষদের সচিব এই রিপোর্ট খারিজ করেছেন এবং বলেছেন যে এটা ভিত্তিহীন।'‌ দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে, এই সময় সামাজিক দুরত্ব বজায় ও মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+