2024 Independence Day: সামাজিক ন্যায়বিচারই নরেন্দ্র মোদী সরকারের মূল লক্ষ্য: রাষ্ট্রপতি মুর্মু

2024 Independence Day President Address: পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভার‍ত। যা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের। রাত পোহালেই স্বাধীনতা দিবস। আর তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ( President Droupadi Murmu) ।

তিনি বলেন, ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশ। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই দেশের মজবুত অর্থ ব্যবস্থার কথা উঠে আসে (2024 Independence Day President Address) ।

2024 Independence Day President Address

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হয়ে উঠবে। আর এর কৃতিত্বের জন্য দেশের কৃষক এবং শ্রমিক মানুষকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তাঁর কথায়, কঠোর পরিশ্রম, নীতি এবং উদ্যোক্তাদের দূরদর্শী চিন্তার ফলে এই কৃতিত্ব অর্জন বলেও এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যে উঠে আসে।

রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, সামাজিক ন্যায়বিচারই নরেন্দ্র মোদী সরকারের মূল লক্ষ্য। তফসিলি জাতি, উপজাতি ও প্রান্তিক মানুষদের সাহায্য করার ক্ষেত্রে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রাষ্ট্রপতি বলেন, জনগণ আর বিপুল বৈচিত্র্যই জাতির শক্তি। সেই শক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিআর আম্বেদকরকে উদ্ধৃত করে তিনি বলেন, সামাজিক গণতন্ত্র না থাকলে রাজনৈতিক গণতন্ত্র আসে না। তাই সবাইকে নিয়েই দেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি। একাধিক সরকারি পরিষেবার কথাও এদিন একে একে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণের কথা বলেন তিনি। এই উদ্যোগে আর্থিক সাহায্য করা হয় সরাসরি। এছাড়া প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্য়ায় মহা অভিযান, যা মূলত আদিবাসী মানুষকে সাহায্য করে, তার কথাও এদিন বলেন রাষ্ট্রপতি। পাশাপাশি নমস্তে স্কিম সহ মহিলাদের জন্য যে সমস্ত যোজনা রয়েছে তা উল্লেখ করেন।

বাজেট প্রসঙ্গও এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উঠে আসে। তিনি জানান, মহিলাদের জন্য বরাদ্দ তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি খুশি যে সরকার মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছে। নারীশক্তি বন্দন অধিনিয়মের কথাও বলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+