২০২০ সালে গরমের দাপট কি আরও বাড়বে! মার্চ থেকে কোন পরিস্থিতি তৈরি হবে , জানাল IMD
২০২০ সালে গরমের দাপট কি আরও বাড়বে! মার্চ থেকে কোন পরিস্থিতি তৈরি হবে , জানাল IMD
আবহাওয়ার গতিবিধি ইতিমধ্যেই পাল্টাতে শুরু করেছে। কলকাতা শহরে সকালে একটি বালাপোশ লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার তাত ক্রমাগত বাড়তে শুরু করেছে। আর তাতেই বোঝা যাচ্ছে যে শীত পেরিয়ে বসন্তের আগমন হয়ে গিয়েছে। আর এবার গরমের পালা। আর ২০২০ সালে গরম কেমন পড়বে , তা নিয়ে পূর্বাভাস পেশ করে দিল আইএমডি।

মার্চ থেকে কোনপথে আবহাওয়া
আলোচনা চলছিলই যে এই মরশুমে যেভাবে ঠান্ডা পড়েছে, তেমনভাবে গরমও পড়বে। আর এবার সে পথেই কার্যত আবহাওয়ার পূর্বাভাস শুনিয়ে দিল ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট। জানানো হয়েছে, 'মার্চ, এপ্রিল , মে মাসের মরশুমে এবার গরমের প্রভাব স্বাভাবিকের থেকে অনেক গুণ বাড়তে পারে। '

কোন কোন এলাকায় বাড়বে তাপমাত্রার পারদ?
তাপমাত্রার পারদ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপশ্চিম ভারতে, উত্তাপ বাড়বে পশ্চিম ভারতে, এমনকি মধ্য ভারতেও বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। দক্ষিণ ভারতেরও কয়েকটি জায়গায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ফলে ২০২০ সালের গরমকাল কার্যত 'ত্রাস' হিসাবেই উঠে আসতে পারে।

লু- বয়ে যাওয়া সম্ভাবনা কবে?
আইএমডি-র দাবি, মার্চ থেকে মে মাসের মধ্যে লু বয়ে যাওয়ার সম্ভবনা প্রবল। জানা গিয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে তাপমাত্রা দেশের বিভিন্ন অংশেই স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বাড়তে পারে।

স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বাড়তে পারে কোন কোন রাজ্যে?
আইএমডি- বার্তা হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখন্ডে এবছরের গরমকালে সর্বোচ্চ তাপমত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বাড়তে পারে। এদিকে, স্বাভাবিক বা তার থেকে ০.৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পূর্ব রাজস্থান, গুজরাত, ওড়িশা, কঙ্গক, গোয়া, উপকূলবর্তী কর্ণাটকে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গরম কেমন হতে পারে?
মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি গরম হতে পারে। যার প্রভাব উত্তরবঙঅগে চোখে পড়ার মতো হলেও হতে পারে। শুধু এই রাজ্যই নয়, কাশ্মীর, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পূর্ব ও পশ্চিম মধ্যপ্রদেশেও একই হাল হবে। উত্তরপ্রদেশের পশ্চিমপ্রান্তেও একই অবস্থা হতে পারে।












Click it and Unblock the Notifications