২০২০ চন্দ্রগ্রহণ ১০ জানুয়ারি :ভারতে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য! একনজরে কিছু তথ্য জেনে নিন
চন্দ্রগ্রহণ ২০২০: ১০ জানুয়ারি ভারতে কি দেখা যাবে মহাজাগতিক দৃশ্য! একনজরে কিছু তথ্য
গত দশক শেষ হয়েছে 'রিং অফ ফায়ার' দিয়ে। আর আরও একটি দশক শুরু হবে ' উল্ফ মুন একলিপ্স' দিয়ে। এই দুই মহাজাগতিক ঘটনার সন্ধিক্ষণে বিশ্ব সাক্ষী থাকছে এক অভূতপূর্ব সময়ের। আগামী ১০ জানুয়ারি ঘটতে চলেছে দশকের প্রথম চন্দ্রগ্রহণ। একনজরে দেখে নেওয়া যাক , এই ঘটনা ঘিরে কিছু চোখ লাগানো তথ্য।

কবে, কখন চন্দ্রগ্রহণ?
আগামী ১০ জানুয়ারি ও ১১ জানুয়ারি সংগঠিত হতে চলেছে চন্দ্রগ্রহণ। জানুয়ারির এই প্রথম 'গ্রহণ' ১০ জানুয়ারি রাতে ১০:৩৭ মিনিট থেকে শুরু হবে । সেই দিন রাতে ৪ ঘণ্টা ৫ মিনিট ধরে চলবে।

১০ জানুয়ারির গ্রহণের বিশেষত্ব
১০ জানুয়ারি যে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে, সেখানে চাঁদ, সূর্য, পৃ্থিবী ঠিকঠাক একই সরল রেখায় থাকবে না। সূর্যের আলো চাঁদের গায়ে লাগতে পারবে না কারণ মাঝ রাস্তায় থাকবে পৃ্থিবী। তবে পৃথিবী পুরোপুরি সূর্যের আলোকে ঢাকতে পারবে না।

কোন কোন জায়গা থেকে দেখা যাবে?
ভারত থেকে আগামী ১০ জানুয়ারির সূর্যগ্রহণ দেখা যাবে। সেই দিন রাতে , দিল্লির আকাশে ১২:৪০ মিনিট থেকে স্পষ্ট এই গ্রহণ দেখা যাবে । তবে মেঘমুক্ত আকাশ থাকলেই তবে দেখা যাবে। এছাড়াও, এশিয়ার ভারত মহাসাগর সংলগ্ন অংশ, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এমন দৃশ্য।

দিল্লি ছাড়া বিশ্বের কোন কোন শহরে দেখা যাবে?
১০ জানুয়ারি বিশ্বের বিভিন্ন শহর থেকে দেখা যাবে 'উল্ফ মুন একলিপ্স'। সেদিন লন্ডনে সন্ধ্যে ৭ টা নাগাদ, কায়রোতে সন্ধ্যে ৮:১০ মিনিট নাগাদ, মস্কোতে ১০ টা নাগাদ দেখা যাবে এই গ্রহণ। দুবাইতে ১১ টা নাগাদ, সাংহাইতে রাত ৩ টে নাগাদ ও অস্ট্রেলিয়ার পার্থ থেকে এই গ্রহণ দেখা যাবে রাত ৩ টে নাগাদ।












Click it and Unblock the Notifications