দিল্লিতে 'ঝাড়ু' ঝড়ের মুখে বিজেপির 'মান' কীভাবে রাখলেন 'নবাগত' গম্ভীর! মনোজ রক্ষা করলেন কোন দুর্গ

দিল্লি নির্বাচনের পর্ব মিটতেই শুরু হয়েছে রাজনৈতিক কাটাছেঁড়ার পালা। ৭০ আসনের দিল্লি নির্বাচনেমাক্র ৮ টি আসন দখলে রাখতে পেরেছে বিজেপি।আর এমন পরিস্থিতিতে আপের প্রবল 'ঝাড়ু' ঝড়ের সামনে পড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস। তবে বিজেপি কোনও মতে নিজের ৬ টি বিধানসভা আসন বাঁচিয়ে রাখতে পেরেছে । আর এই আসনগুলি যাঁদের সংসদীয় এলাকায় পড়েছে তাঁরা হলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি ও দলের 'নবাগত' গৌতম গম্ভীর।

 'গম্ভীর' পরিস্থিতি!

'গম্ভীর' পরিস্থিতি!

২৫ টি আসনের লিড নিয়ে দিন শুরু করেছিল বিজেপি। আর দিনের শেষে হাতে আসে ৮ টি আসন। অষ্টম আসনে ভোট শেয়ারের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। যগি ২০১৫ সালের সঙ্গে তুলনা করা যায়, তাহলে এই পরিসংখ্যান চোখে পড়বে। এদিকে, য়ে ৮ টি আসনে বিজেপি জয়ী হয়েছে, তার মধ্যে ৬ টি আসন পড়ছে উত্তর পূর্ব ও পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্রের মধ্যে। আর এই এলাকা গুলিতেই দায়িত্বে ছিলেন সাংসদ মনোজ তিওয়ারি ও গৌতম গম্ভীর। যে দুই বিজেপি তারকাকে মনে করা হচ্ছিল দিল্লিতে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সবচেয়ে আগে রয়েছেন।

গম্ভীরের দায়িত্বে ছিল কোন কোন কেন্দ্র?

গম্ভীরের দায়িত্বে ছিল কোন কোন কেন্দ্র?

পূর্ব দিল্লি থেকে সাংসদ হিসাবে লোকসভা ভোটে উঠে এসেছেন গৌতম গম্ভীর । ২২ গজে দাপট দেখানো এই প্রাক্তন ক্রিকেটারকে দিল্লি নির্বাচনে দায়িত্বে রাখা হয়েছিল গান্ধী নগর, ক্ষ্মী নগর, বিশ্বাস নগরের। সেখানে পূর্ব দিল্লিতে অনিল বাজপেয়ী আপকের নবীন চৌধুরীকে ৬০৭৯ ভোটে পরাজিত করেছেন। বিশ্বাস নগরের আসনও ধরে রেখেছে বিজেপি। লক্ষ্মীনগরে আম আদমি পার্টির সঙ্গে চরম হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপির। তবে শেষ হাসি হাসে বিজেপিই। সেক্ষেত্রে রাজনীতির পিচে সদ্য অবতরণ করা গৌতম গম্ভীর অনেকটাই বিজেপির মান রক্ষা করেছেন এই নির্বাচনে।

মনোজ তিওয়ারি রিপোর্ট কার্ড কী বলছে?

মনোজ তিওয়ারি রিপোর্ট কার্ড কী বলছে?

আম আদমি পার্টির বিপুল জয়ের পর, দিল্লির সদর দফতরে মনোজ তিওয়ারির গাওয়া 'রিঙ্কিয়াকে পাপা ...' গানটি চলছিল। সঙ্গে চলছিল উদ্যম নাচ। আর আপের তরফের এমন কটাক্ষ যেমন অসেছে মনোজের জন্য, তেমনই দিল্লি নির্বাচনের দায় নিয়ে দলের দিল্লি প্রধানের পদ থেকে মনোজের উপর ইস্তফা দেওয়ার চাপ বাড়তে থাকে। এদিকে, দিল্লি নির্বাচন ঘিরে তাঁর কাজের খতিয়ান ঘিরে পরিসংখ্যান অন্য কথা বলছে।

 মনোজের দুর্গে কী পরিস্থিতি?

মনোজের দুর্গে কী পরিস্থিতি?

মনোজ তিওয়ারির দুর্গ পূর্ব দিল্লি কেন্দ্র। সেখান থেকে রোহতাস নগর, ঘোন্ডা,করওয়াল নগর এলাকা থেকে বিজেপির দিকে হাওয়া ঘুরিয়ে নিয়েছেন মনোজ তিওয়ারি। অন্যদিকে, উত্তরপূর্ব দিল্লিতে বিজেপির পোক্ত জমি মুস্তাফাবাদ ২৭ ০০০ ভোটোর ব্যবধানে খুইয়েছে বিজেপি। সেখানে জগদীশ প্রধানকে ছাপিয়ে ভোটযুদ্ধ জিতে নিয়েছেন হাজি ইউনুস। তবে সাংসদ হিসাবে যে দুই সেনাপতির উপর বিজেপি নির্ভর করেছিল , সেই দুই সাংসদ নিজেদের সংসদীয় এলাকায় দাপট রাখতে পারলেও, গোটা দিল্লিতে বিজেপির মান ধরে রাখতে পারেননি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+