২৬ ডিসেম্বর দশকের শেষ সূর্যগ্রহণ ঘিরে পুরী জগন্নাথ মন্দিরে কী ঘটছে! 'গ্রহণ' এর জন্য ঘোষিত ছুটি কোথায়

দশকের শেষ সূর্যগ্রহণ ঘিরে গোটা বিশ্বের চড়েছে কৌতূহলের পারদ। ২০১৯ সাল শেষ হওয়ার আগে এদিন সকাল থেকেই সূর্যগ্রহণ ঘিরে রীতিমতো উৎসাহী মানুষ। প্রসঙ্গত এই সূর্যগ্রহণের হাত ধরে ১৭২ বছর পর 'রিং অফ ফায়ার' এর বিরল দৃশ্য দেখছে দুবাই। এদিকে, পুরী জগন্নাথ মন্দিরে এই সূর্যগ্রহণ ঘিরে দেখা যাচ্ছে একাধিক বন্দোবস্ত।

ওড়িশায় ছুটি ঘোষিত

ওড়িশায় ছুটি ঘোষিত

২৬ ডিসেম্বর সূর্যগ্রহণ ঘিরে ওড়িশায় ঘোষিত হয়েছে ছুটি। ওড়িশার নবীন পট্টনায়কের সরকার এই মর্মে সমস্ত জেলার প্রশাসনকে নির্দেশ পাঠিয়ে ছুটি ঘোষণা করে দিয়েছে। এদিকে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরেও একাধিক বন্দোবস্ত রাখা হয়েছে এমন ঘটনা ঘিরে।

সূর্যগ্রহণ ঘিরে পুরী জগন্নাথ মন্দিরে কী কী ঘটছে?

সূর্যগ্রহণ ঘিরে পুরী জগন্নাথ মন্দিরে কী কী ঘটছে?

পুরী জগন্নাথ মন্দিরে একাধিক রহস্য জড়িয়ে রয়েছে। কথিত রয়েছে সেখানের বাস্তুশাস্ত্রেই এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা ভেদ করা দুঃসাধ্য। এদিকে, ২৫ ডিসেম্বরের মধ্যরাত পার হতেই ২৬ ডিসেম্বর পড়তেই পুরীর মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সূর্যগ্রহণ ঘিরে পুরীর মন্দির কেবলমাত্র গ্রহণ চলার সময়ই বন্ধ রাখা হবে বলে খবর। শুধু পুরী নয়, দেশের বিভিন্ন জায়গার মন্দির বন্ধ রাখা হয়েছে গ্রহণ চলাকালীন।

ভুবনেশ্বরে গ্রহণের দৃশ্য


এদিকে, ওড়িশার ভুবনেশ্বর থেকেও দেখা যেতে শুরু করেছে সূর্যগ্রহণের বিরল দৃশ্য। সেই বিরল মহাজাগতিক দৃশ্য দেখবার জন্য এদিন ওড়িশার বিভিন্ন জায়গায় মানুষ ভিড় করেছেন। সঙ্গে চলছে বিভিন্ন ধর্মীয় আচার পালনের রীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+