বালাকোটে এয়ারস্ট্রাইক থেকে ৩৭০ ধারা বিলোপ! ২০১৯- এ ভারত-পাকিস্তান সম্পর্কের টাইমলাইন একনজরে
২০১৯ সালের শুরুতেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘিরে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড়সড় প্রভাব পড়ে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল।
২০১৯ সালের শুরুতেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘিরে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনীতিতে বড়সড় প্রভাব পড়ে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই সিন্ধুর দুই পারের প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে যায়।

পুলওয়ামা নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে
পুলওয়ামা নিয়ে ২০১৯ সালের শুরুতেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি দেখা যায়। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পুলিওয়ামায় একের পর এক গুলিতে মুহূর্তে শেষ হয়ে যায় ৪০ জন বীর ভারতীয় জওয়ানের প্রাণ। এরপর পুলওয়ামা-কাণ্ডের ঘটনার তদন্ত হলে দেখা যায়, ভূস্বর্গের এই রক্তলীলায় পাকিস্তানের হাত থাকবার প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও ইসমরানের দেশ তা মানতে চায়নি। এরপরই দিল্লি পাল্টা জবাব দেয়।

২৬ ফেব্রুয়ারির এয়ার স্ট্রাইক!
এরপর ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে পাকিস্তানের বালাকোটের আকাশে ভারতীয় বায়ুসেনা নিশানা তাক করে পাকিস্তানের জঙ্গি শিবিরের উপর। সেখানে বালাকোটের উপর এয়ারস্ট্রাইক চালিয়ে কার্যত একের পর এক পাকিস্তানি জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয় ভারত।

অভিনন্দন প্রসঙ্গ
এরপর , ২৭ ফেব্রুয়ারি ভোরের দিকে ভূস্বর্গের আকাশে পাকিস্তান থেকে উড়ে আসে একাধিক অফ ১৬ যুদ্ধবিমান। পাল্টা জবাবে মিগ বাইসন নিয়ে মাঝ আকাশ থেকেই তাড়া করে ভারতীয় বায়ুসেনা। এই সময় বায়ুসেনার সাহসী যোদ্ধা অভিনন্দন বর্তমান গিয়ে পড়েন পাক সীমান্তে। সেখান থেকে তাঁকে ছাড়িয়ে আনতে উঠে পড়ে লাগে কেন্দ্রীয় সরকার। এমনকি বিষয়টি নিয়ে আরব দেশগুলির তরপে যাতে পাকিস্তানকে চাপ দেওয়া হয় , তার ব্যবস্থা করেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজয। এরপর ওয়াঘা পার করে সসম্মানে দেশে ফেরেন অভিনন্দন।

মোদীর লোকসভা ভোট জয় ও ইমরানের বার্তা
এরপর ২০১৯ সালের মার্চ মাসে লোকসভা ভোটে বিপুল জয় নিয়ে তখতে ফের আসেন মোদী। এরপর তাঁর কাছে পাকিস্তান থেকে ইমরান খানের শুবেচ্ছা বার্তা আসে। অনেকেই মনে করেছিলেন যে এবার হয়তো দুই দেশের মধ্যে সম্পর্ক খানিকটা উন্নতি হবে। কিন্তু অদৃষ্ট তখন অন্য কিছু লিখছিল।

৩৭০ ধারা ও বিশ্ব মঞ্চে ইমরানের ক্ষোভ
২০১৯ সালের ৫ অগাস্ট এক ঐতিহাসিক ঘোষণায় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এরপর থেকেই 'সলিডারিটি উইথ কাশ্মীর' সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতকে কোণঠাসা করা হয় পাকিস্তানের তরফে। ইসলামাবাদ থেকে আসে পরমাণু যুদ্ধের হুমকি। স্তব্ধ হয় দুই দেশের ট্রেন চলাচল। আঁচ পড়ে বাণিজ্যিক সম্পর্কেও।

কারতারপুর ও ইসলামাবাদের রাজনীতি
পাকিস্তানের কারতারপুর করিডর খুলে দিয়ে পাকিস্তান আরও একবার ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়িয়ে দেয় সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান করে। যার ফলে কারতারপুর ঘিরে যদিওবা দুই দেশের শান্তি স্থাপনের খানিকটা রাস্তা খোলা ছিল তাও বন্ধ করে দেয় ইসলামাবাদ। কারণ মনোমহন সিংকে আমন্ত্রণ ও মোদীকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ না করা দিল্লি খুব একটা সহজভাবে নেয়নি। এরপর ২০২০ সালে দুই দেশের সম্পর্ক কোনপথে যায় সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications