জেএনইউ হামলার তদন্তে আরও দু’জনকে তলব, পলাতক তিন এবিভিপি পড়ুয়া
জেএনইউ হামলার তদন্তে আরও দু’জনকে তলব, পলাতক তিন এবিভিপি পড়ুয়া
দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা ৫ জানুয়ারি জেএনইউ হামলার ঘটনায় জড়িত আরও দু’জন সন্দেহজনককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। জেএনিউ হামলায় প্রায় ৩৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

চুনচুন কুমার ও দোলন সামন্তকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ফরেন্সিক সায়েন্স ল্যাবোটরির দল বিশ্ববিদ্যালয় চত্ত্বর পরিদর্শন করেন এবং সার্ভার রুম থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। অপরাধ দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন যে জেএনইউ হামলার সঙ্গে জড়িত অকশত অওয়াস্তি, রোহিত শাহ ও কোমল শর্মার খোঁজ চলছে, তারা তিনজনেই পলাতক। জেএনইউএসআই সভাপতি ঐশী ঘোষ, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সামন্ত, ভাস্কর বিজয় মেছ, চুনচুন কুমার এবং পঙ্কজ মিশ্রের নাম রয়েছে জেএনইউ হামলায়। ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলায়।
জানা গিয়েছে, জেএনইউয়ের প্রথম বর্ষের ছাত্র অওয়াস্তি ও শাহ। এক সর্বভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনে তাদের দেখা যায়। পুলিশ এই হামলায় জড়িত কোমল শর্মাকে সনাক্ত করে, সে দৌলত রাম কলেজের ছাত্রী। জেএনইউ হামলার ভিডিওতে মুখ–ঢাকা তরুণী ছিল কোমল। সে হামলার সময় চেক শার্ট ও হাল্কা নীল রঙের ওড়না দিয়ে মুখ ঢেকে ছিল এবং হাতে লাঠি ছিল। শনিবার রাত থেকে কোমলের ফোন বন্ধ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ অওয়াস্তি ও শাহের সঙ্গে যোগাযোগ করে, তারা পুলিশকে জানায় যে তদন্তে তারা সহযোগিতা করবে। কিন্তু তাদের ফোনও বন্ধ বলে জানিয়েছে পুলিশ।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications