ঘরে বসে ২ মিনিটে নিজেই করুন করোনা পরীক্ষা, আগামী সপ্তাহেই বাজারে আসছে 'কোভিসেল্ফ'
ঘরে বসে ২ মিনিটে নিজেই করুন করোনা পরীক্ষা, আগামী সপ্তাহেই বাজারে আসছে 'কোভিসেল্ফ'
এবার আর দীর্ঘ সময় করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। বাড়িতে বসে নিজেই ২ মিনিটে করোনা পরীক্ষা করে ফেলতে পারবেন আপনি। আগামী সপ্তাহেই দেশে আসছে কোভিসেল্ফ টেস্ট কিট। পুণের মাইল্যাপ নামে একটি সংস্থা এটি তৈরি করেছে। তারা জানিয়েছে বাড়িতে বসে সহজেই করোনা পরীক্ষা করে নিতে পারবেন মানুষ। ১৫ মিনিটের মধ্যেই হাতে পেয়ে যাবেন রেজাল্ট।

ঘরে বসেই করোনা পরীক্ষা
এবার থেকে আর বাইরে গিেয় করোনা পরীক্ষা করতে হবে না। বাড়িতে বসেই নিজে করে ফেলতে পারবেন সেটা। পুণের মাই ল্যাব নামে একটি সংস্থা এই কিটটি তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে কোভিসেল্ফ। গতকালই এই টেস্টিং কিটের ছাড় পত্র দিয়েছে আইিএমআর।

কবে থেকে মিলবে বাজারে
মাই ল্যাবের ডিরেক্টর সুজিত জৈন জানিয়েছেন, এই কিটের মাধ্যমে ২ মিনিটের মধ্যে করোনা পরীক্ষা করতে পারবেস যে কেউ। ১৫ মিনিটে মিলবে পজিটিভ অথবা নেগেটিভ রিপোর্ট। আগামী সপ্তাহ থেকেই বাজারে আসছে এই কোভিসেল্প। দেশের ৭ লক্ষ ওষুধের দোকানে তাঁরা এই কিট সরবরাহ করবে। এছাড়া অনলাইনেও বিভিন্ন ফার্মাসির সঙ্গে তাঁরা হাত মিলিয়েছেন সেখানে মিলবে এই কিট। ভারতের ৯০ শতাংশ এলাকায় এই কিট পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে মনে করছেন তাঁরা।

কী বলছে আইসিএমআর
আইসিএমআরের তরফে জানানো হয়েছে এই কিটে পরীক্ষার পর আর আরটি-পিসিআর টেস্টের প্রয়োজন নেই। অর্থাৎ এই কিটের রেজাল্টকে নির্ভুল বলেই ধরবেন চিকিৎসকরা। কারোর শরীরে করোনার কোনওরকম উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে এই কিট নিয়ে এসে তাঁরা বাড়িতে পরীক্ষা করে সচেতন হয়ে চিকিৎসা করাতে পারবেন। কীভাবে পরীক্ষা করতে হবে তার যাবতীয় বিবরণ কিটের ম্যানুয়ালে দেওয়া থাকবে বলে জানানো হয়েছে। তার জন্য হোম টেস্টিং মোবাইল অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছে আইসিএমআর।

করোনা পরীক্ষায় দেরী
করোনা পরীক্ষায় দেরী হওয়ার কারণে অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য করোনা পজিটিভ রিপোর্ট আবশ্যিক নয়। রোগীর অবস্থার অবনতি হলেই হাসপাতাল তাঁকে ভর্তি করতে বাধ্য।












Click it and Unblock the Notifications