জাপানে জাহাজে বন্দি ২ ভারতীয়ে শরীরে মিলল করোনা ভাইরাস
করোনা ভাইরাসে আক্রন্ত দুই ভারতীয়। জাপানের বাইরে একটি জাহাজে বন্দি হয়ে রয়েছেন তাঁরা। তাঁদের পরীক্ষা করে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে।
করোনা ভাইরাসে আক্রন্ত দুই ভারতীয়। জাপানের বাইরে একটি জাহাজে বন্দি হয়ে রয়েছেন তাঁরা। তাঁদের পরীক্ষা করে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতীয় দূতাবাদের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেই জাহাজে মোট ১৩৮ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে ১৩২ জন ক্রু এবং ৬ জন যাত্রী। গত একমাস ধরে জাহাজটি জাপানের উপকূেল দাঁড়িয়ে রয়েছে।

চিনে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সময় জাহাজটি হংকংয়ে ছিল। হংকংয়ে জাহাজ থেকে নামার পর এক যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তারপরেই জাপানের উপকূলে আটকে দেওয়া হয় জাহাজটিকে। কাউকে সেখান থেকে নামতে দেওয়া হয়নি।
ডায়মন্ড প্রিন্সেস নামে সেই বিলাসতরীর ভারতীয়রা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বাড়ি ফেরার কাতর আর্তি জানিয়েছেন। সেই জাহাজে পশ্চিমবঙ্গে এক বাসিন্দাও রয়েছে।












Click it and Unblock the Notifications