মধ্যপ্রদেশে সিন্ধিয়া ঘনিষ্ঠ আরও ১৯ কংগ্রেস বিধায়কের পদত্যাগ! কমলনাথ সরকারের পতন সময়ের অপেক্ষা

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠকেই কংগ্রেসের কফিনে শেষ পেরেকগুলি পুঁতে দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এরপর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একই গাড়িতেই বেরোতে দেখা যায় অমিত শাহ ও সিন্ধিয়াকে। আর এর কিছুক্ষণের মধ্যেই সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৯ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেন কংগ্রেস থেকে। আর এর জেরে কমলনাথ খাতায় কলমে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেললেন মধ্যপ্রদেশ বিধানসভায়।

আলোচনার কেন্দ্রবিন্দুতে জ্যোতিরাদিত্য

আলোচনার কেন্দ্রবিন্দুতে জ্যোতিরাদিত্য

২০ জন মন্ত্রীর পদত্যাগ ও ১৭ জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার কথা প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন জ্যোতিরাদিত্য। পরে আজ সকালে জানা যায় যে সিন্ধিয়া সোমবারই কংগ্রেস ছাড়তে চেয়ে ইসতফা পত্র পাঠিয়ে দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে। আর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টা ক্রমে পরিষ্কার হয়ে উঠতেই দলে সিন্ধিয়ার অনুগতরাও একই পথ ধরতে এগিয়ে পড়েন।

ব্যাঙ্গালোরে যান সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৭ জন বিধায়ক

ব্যাঙ্গালোরে যান সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৭ জন বিধায়ক

এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৭ জন বিধায়ক বিজেপি শাসিত কর্নাটকে গিয়ে রীতিমতো বৈঠক করে বলে জানা গিয়েছিল। তখন থেকেই বিষয়টি ওপেন সিক্রেটের মতো রাজনৈতিক আঙিনায় ঘুরতে থাকে বিষয়টি। সেই সময় শাসক কংগ্রেস তাদের শেষ দেখতে শুরু করে দেয়। এত কিছুর পরেও মুখে কুলুপ এঁটে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

তালিকায় কে কে ছিবেন?

তালিকায় কে কে ছিবেন?

জানা যায় বিক্ষুব্ধ হয়ে কংগ্রেসের যেই বিধায়করা ব্যাঙ্গালোর যাত্রা করেন তাদের তালিকায় ছিলেন, কংগ্রেসের মন্ত্রী তুলসি সিলাওয়াতের ছেলে বঙ্কিম সিলাওয়াত। সিন্ধিয়া ঘনিষ্ঠ পুরুষোত্তম পরাশর, রাজ্যবর্ধন সিং, প্রদ্যুমন সিং তোমর, গিরিরাজ, রক্ষা সিনোরিয়া, যশবন্ত যাদব, সুরেশ ধাকড়, জয়পাল সিং, বিজেন্দ্র যাদবরা।

মধ্যপ্রদেশ বিধানসভার গণিত কী বলছে?

মধ্যপ্রদেশ বিধানসভার গণিত কী বলছে?

মধ্যপ্রদেশে ভোট গণিত বলছে, ২৩১ টি আসনের ম্যাজিক ফিগার ১১৫ টি আসন। এই পরিমাণ আসন যার দখলে থাকবে, তিনিই মধ্যপ্রদেশের তখতে বসবেন। সেই মতো কংগ্রেস ১১৪ জন বিধায়ক নিয়ে মধ্যপ্রদেশের শাসকের আসনে ছিল। সঙ্গে এসপি, বিএসপি ও নির্দল কয়েকজন বিধায়ক ছিল কংগ্রেসের সঙ্গে। বিজেপির রয়েছে ১০৭ জন বিধায়ক। বর্তমানে মধ্যপ্রদেশে বিধায়কের সংখ্যা ২২৮ জন। দুই বিধায়কের মৃত্যুতে মাঝে রয়েছে ২ টি শূন্যস্থান।

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কমলনাথের সরকার!

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কমলনাথের সরকার!

এদিকে ১৯জন কংগ্রেস বিধায়কের এই ভাবে পদত্যাগের জেরে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এরপর হয়ত কর্নাটক মডেলেই এই বিধায়কদের সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে অন্তর্ভুক্তি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+