করোনা আতঙ্কের মধ্যেই বেঙ্গালুরুতে এবার কলেরার ছায়া, আক্রান্ত ১৭
করোনা আতঙ্কের মধ্যেই বেঙ্গালুরুতে এবার কলেরার ছায়া, আক্রান্ত ১৭
এদিকে করোনা আতঙ্কেই জেরবার বেঙ্গালুরুবাসী তার উপর আবার কলেরা দোসর। ইতিমধ্যে তথ্য-প্রযুক্তির এই শহরে ১৭ জনেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

কলেরায় আক্রান্ত ১৭-র বেশি
এই প্রসঙ্গে ব্রাহাট বেঙ্গালুরু মহানগর পলিকের বা বিবিএমপির প্রধান স্বাস্থ্য অধিকর্তা বিজয়েন্দ্র জানান এখন ১৭ জনের প্রত্যেকেই ওষুধ খাচ্ছেন। যদিও শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই রোগে আক্রান্তদের খোঁজ পাওয়া যাচ্ছে তাই প্রত্যেকেই একই রোগের শিকার কিনা তা জানতে একটু অসুবিধা হচ্ছে।

জল সরবরাহ ও নিকাশী বোর্ডকে চিঠি পৌরসভার
সূত্রের খবর, বিগত দুবছরে ব্যাঙ্গালুরুতে কলেরার প্রাদুর্ভাব দেখা যায়নি। তাই হঠাত্ এই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে স্বভাবতই চিন্তায় প্রশাসন।এই প্রসঙ্গে বিজয়েন্দ্র আরও বলেন, "আমরা ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা অনলম্বনের জন্য বেঙ্গালুরু জল সরবরাহ ও নিকাশী বোর্ডকে চিঠি দিয়েছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় জলের নমুনা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। কোথা থেকে মূলত এই রোগ ছড়িয়ে পড়ছে তা রিপোর্ট এলেই জানা যাবে।"

পৌরসভার উদ্যোগে চলছে স্বচ্ছতা অভিযান
এদিকে সোমবার বিবিএমপি কমিশনার অনিল কুমার একটি টুইট করেছেন বরলেও জানা যাচ্ছে। পৌরসভার উদ্যোগে এই মুহূর্তে কলেরা ঠেকাতে ও শহরের পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে সাফাই অভিযান কর্মসূচীও নেওয়া হয়েছে। একই সাথে গোটা শহরেই ফুটপাতের বিক্রেতাদের উচ্ছেদ অভিযান চলছে। অন্যদিকে বিবিএমপির মেয়র গৌতম কুমার জানিয়েছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শহরের প্রতিটা ঘরে ঘরে প্রচার চালাবে পৌর আধিকারিকেরা।












Click it and Unblock the Notifications