সাগরে ‘অপেক্ষা’য় আরও ১৬৯টি সাইক্লোন! একনজরে ১৩ দেশের নামকরণের তালিকা

২০০৪ থেকে ২০২০। ১৬ বছরে ৬৩টি ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে। ২০০৪ সাল থেকে যে ঝড়ের নামকরণ পর্ব শুরু হয়েছিল সেই তালিকার শেষতম ঘূর্ণিঝড় আম্ফান

২০০৪ থেকে ২০২০। ১৬ বছরে ৬৩টি ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে। ২০০৪ সাল থেকে যে ঝড়ের নামকরণ পর্ব শুরু হয়েছিল সেই তালিকার শেষতম ঘূর্ণিঝড় 'আম্ফান' এই এপ্রিলেই আছড়ে পড়ার পূর্বাভাস জারি করেছে হাওয়া দফতর। সেইসঙ্গে নতুন তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে।

যে সমস্ত ঝড়ের নামকরণ হয়

যে সমস্ত ঝড়ের নামকরণ হয়

উত্তর ভারত মহাসাগরের মধ্যে ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ভারত আবহাওয়া অধিদফতর বা আইএমডি। যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘন্টা প্রতি ৬৩ কিলোমিটার হয় সেই ঝড়ই এই নামে ভূষিত হয়।

২০০৪-২০২০ তালিকায় ৮ দেশ

২০০৪-২০২০ তালিকায় ৮ দেশ

২০০৪ থেকে ২০২০ পর্যন্ত আটটি দেশ আটটি করে নাম দিয়ে তালিকা তৈরি করেছিল। সেই নামকরণের তালিকার শেষতম ঝড় আম্ফান শীঘ্রই আছড়ে পড়ার কথা। তাহলে এরপরে যে ঝড় সমুদ্র বক্ষে তৈরি হবে, তাঁর নাম কী হবে, সেই প্রশ্নের উত্তর তৈরি করে ফেলেছে আইএমডি।

২০২০-র নতুন তালিকায় ১৩ দেশ

২০২০-র নতুন তালিকায় ১৩ দেশ

এবার ১৩টি দেশ ১৩টি করে নাম দিয়ে ১৬৯টি নামের তালিকা প্রস্তুত করেছে। সেই হিসেবেই পর্যায়ক্রমে নাম পাবে পরবর্তী ঘূর্ণিঝড়গুলি। এই নাম কেবলমাত্র একবার ব্যবহার করা হয়। আম্ফানের নাম ব্যবহারের পরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত আট সারি তালিকা নিঃশেষ হয়ে যাবে। পরবর্তী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি ২০২০ সালে প্রকাশিত ১৩ সারি তালিকার নাম ব্যবহার করবে।

নতুন পাঁচ দেশ কী কী

নতুন পাঁচ দেশ কী কী

এবার তালিকায় পাঁচটি নতুন দেশের নাম যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ১৩টি দেশকে সাজালে হয়- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরশাহী ও ইয়েমেন। এই তালিকায় যে পাঁচটি নতুন দেশ এসেছে সেগুলি হল- ইরান, কাতার, সৌদি আরব, আরব আমিরশাহী এবং ইয়েমেন।

যে ১৩ ঝড় অপেক্ষায়

যে ১৩ ঝড় অপেক্ষায়

নতুন তালিকার ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে, সেই ১৩টি ঝড় হল পর্যায়ক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+