কেরলে নিখোঁজ ১৬ যুবক নাম লিখিয়েছে আইএস জঙ্গি দলে, দাবি পুলিশের

তিরুবনন্তপুরম, ৯ জুলাই : ভারতের সব প্রান্তেই কি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে জঙ্গি সংগঠন আইএসআইএসের ছায়া। কেরলে ১৬ জন যুবক নিখোঁজ হওয়ার পরে তদন্তে নামে পুলিশ। তার মধ্যে একজনের পাঠানো একটি মেসেজই ঘুম ছুটিয়ে দিয়েছে গোয়েন্দাদের। বার্তা দেখে পুলিশের দাবি, নিখোঁজ যুবকেরা আইএসে যোগ দিয়েছে। [৮০ জন আইএস সমর্থক ঘুরছে পশ্চিবঙ্গ জুড়ে]

মেসেজে জানানো হয়েছে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর এখানেই সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে। এক চিকিৎসক সহ মোট ১৬ জন যুবক নিখোঁজ হয়ে যাওয়ার পরে কোনও এক নিখোঁজের তরফে ঘটনাটি জানানো হয় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। তিনিও সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন। [কীভাবে হত্যালীলার ধরন বদলেছে আইএসআইএস, সূত্র পেলেন গোয়েন্দারা]

কেরলে নিখোঁজ ১৬ যুবক নাম লিখিয়েছে আইএস জঙ্গি দলে!

জানা গিয়েছে, গত একমাসের মধ্যে এই তরুণরা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৪ জন পালাক্কড় থেকে ও বাকীরা কাসরগড় থেকে নিখোঁজ হয়েছেন। পুলিশের ধারণা এরা সকলেই সিরিয়া বা ইরাকে পৌঁছে আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। [আইএসের কায়দায় ভারতে জঙ্গি হামলা চালানোর ডাক আল কায়েদার]

পুলিশের বক্তব্য, এই যুবকেরা একসঙ্গে দেশ ছেড়েছে নাকি আলাদাভাবে নিখোঁজ হয়ে গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এরা সকলেই নিখোঁজ হওয়ার আগে পরিবারকে বলে গিয়েছে যে তারা তীর্থ যাত্রায় যাচ্ছে। [মার্কিন বিমান হামলায় নিহত আইএস প্রধান আল বাগদাদি!]

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে, দেশের বিভিন্ন রাজ্য়ে এমন ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে। নিখোঁজ হওয়া যুবকরা তীর্থের নাম করে বেরিয়ে উধাও হয়ে গিয়েছে। তবে সবকটি ঘটনা একইসূত্রে বাঁধা কিনা সেটা তদন্ত করে দেখে তবেই স্থির সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব বলে জানিয়েছেন গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+