২০২০-তে পদ্ম সম্মান পাচ্ছেন ১৪১ জন, সদ্য প্রয়াত চার কেন্দ্রীয়মন্ত্রীও এবার তালিকায়

২০২০-তে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন জর্জ ফার্নান্ডেজ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও মনোহর পার্রিকর-রা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে, এবার মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে।

২০২০-তে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন জর্জ ফার্নান্ডেজ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও মনোহর পার্রিকর-রা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে, এবার মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে। সেই তালিকায় সদ্য প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন থাকছেন, তেমনই থাকছেন অলিম্পিয়ান মেরি কম।

২০২০-তে পদ্ম সম্মান পাচ্ছেন ১৪১ জন, তালিকায় যাঁরা

এছাড়াও মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনরুদ গুগনথ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে এ বছর প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছে। বারাণসীর বিখ্যাত ধ্রুপদী সংগীতশিল্পী চান্নুলাল মিশ্র এবং সদ্য প্রয়াত বিশ্বেশতীর্থ স্বামীজী শ্রী পেজবারা আধোখাজা মাঠ উদুপিও সর্বোচ্চ পদ্ম পুরষ্কার পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে।

এছাড়াও শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এবং ভেনু শ্রীনিবাসন, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসসি জামির এবং জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ মোজাফফর হুসেন বেগ, ব্যাডমিন্টন খেলায়াড় পিভি সিন্ধুকে পদ্মভূষণ পুরষ্কার দেওয়া হচ্ছে এবার। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পুরষ্কারগুলি ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জেটলি, স্বরাজ, ফার্নান্ডেজ, পর্রিকর এবং বিশ্বেশ তীর্থ স্বামী মরণোত্তর পুরষ্কার পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ্ম পুরষ্কারদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এ বছর রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ১৪১টি পদ্ম পুরষ্কার প্রদানের অনুমোদন দিয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩০ জনই মহিলা এবং তালিকায় বিদেশিও রয়েছেন। সাতজন পদ্মবিভূষণ, ১৬ জন পদ্মভূষণ ১১৮ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবার।

২০২০ সালে পদ্মশ্রী পুরষ্কারের মনোনীত করা হয়েছে জগদীশ লাল আহুজা, জাভেদ আহমদ তাক, সত্যায়নায় মুন্ডায়ুর, এস রামকৃষ্ণ, যোগী অ্যারন প্রমুখের। এই তালিকায় নাম রয়েছে বাংলার চিকৎসহ অরুমোদয় মণ্ডলের।

'লঙ্গর বাবা' নামে খ্যাত জগদীশ লাল আহুজা দুই দশকেরও বেশি সময় ধরে দরিদ্র রোগীদের মুখে খাবার তুলে দিয়ে আসছেন। তাঁর সেই নিঃস্বার্থ কীর্তির জন্য তাঁকে পদ্মন সম্মানে ভূষিত করা হচ্ছে। রোগীদের কম্বল এবং জামাকাপড় থেকে আর্থিক সহায়তাও করেন তিনি।

তেমনই কাশ্মীরের অনন্তনাগের জাভেদ আহমেদ দুই দশক ধরে বিশেষ দক্ষ-শিশুদের মূলধারার জীবনে সংহত করার কাজ করে চলেছেন। তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। এ বছরের আরেক পদ্ম পুরষ্কারপ্রাপ্ত হলেন মহম্মদ শরিফ ওরফে 'চাচা শরিফ'। এই চাচা শরিফ গত ২৫ বছর ধরে হাজার হাজার দাবিহীন মৃতদেহের শেষকৃত্য সম্পাদন করে চলেছেন।

তিনি ফয়েজাবাদ ও তার আশপাশে প্রায় ২৫,০০০ এরও বেশি বেওয়ারিশ লাশের শেষকৃত্য করেছেন। তিনি কখনও ধর্মের ভিত্তিতে পার্থক্য করেননি। তিনি যেমন হিন্দুদের সৎকার করেছেন এবং মুসলমানদেরও কবর দিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন তুলসী গৌড়। তিনি বিভিন্ন প্রজাতির গাছপালা ও ঔষধি গাছের বিস্তীর্ণ জ্ঞানের কারণে পদ্ম সম্মান পাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+