নির্ভয়া কাণ্ডের ৫-এ পা : দিল্লিতে জন্মদিনের পার্টিতে ১৩ বছরের কিশোরী ধর্ষিতা
দিল্লিতে জন্মদিনের পার্টিতে এসে ১৩ বছরের কিশোরী ধর্ষিতা হয়েছে। অভিযোগ, তার দুই বন্ধুই তাকে ধর্ষণ করেছে। তার মধ্য়ে একজন নাবালক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির উত্তম নগর এলাকায়।
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : নির্ভয়া কাণ্ডের পরও দিল্লি আছে দিল্লিতেই। দেশের রাজধানী তকমার পাশাপাশি ধর্ষণ রাজধানীর তকমাও ইতিমধ্যে জুটে গিয়েছে। আর তা যে যথার্থ তার ফের প্রমাণ পাওয়া গেল।[একই ধর্ষকদের হাতে তিন বছর পর ফের গণধর্ষিতা দলিত যুবতী]
দিল্লিতে জন্মদিনের পার্টিতে এসে ১৩ বছরের কিশোরী ধর্ষিতা হয়েছে। অভিযোগ, তার দুই বন্ধুই তাকে ধর্ষণ করেছে। তার মধ্য়ে একজন নাবালক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির উত্তম নগর এলাকায়।[স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্মদিনের পার্টি ছিল গত মঙ্গলবার। কিশোরী বন্ধুদের আমন্ত্রণে সেখানে উপস্থিত হলে তাকে ঠান্ডা পানীয় দেওয়া হয়। তার মধ্যে নেশার দ্রব্য মেশানো ছিল।[চিকিৎসাধীন ধর্ষিতা কিশোরীকে হাসপাতালেই ফের ধর্ষণ]
সেটা খেয়েই কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। অভিযোগ তার মাঝেই অজ্ঞান থাকার সুযোগ নিয়ে দুই বন্ধু তাকে গণধর্ষণ করেছে। পরে তাকে দক্ষিণ দিল্লির একটি হাসপাতালের সামনেও ফেলে দিয়ে যাওয়া হয়।[অপহৃত যুবতীকে আটকে রেখে ১৩ দিন ধরে গণধর্ষণ]
রাস্তার পাশে অজ্ঞান কিশোরীকে পড়ে থাকতে দেখেন এক পথচারী। জ্ঞান ফিরলে নিজের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে নিগৃহীতা কিশোরী। পরে পুলিশেও খবর দেওয়া হয়।
পুলিশ প্রাথমিক তদন্তের পরে ৩৭৬-ডি অনুযায়ী গণধর্ষণের মামলা দায়ের করেছে। এর পাশাপাশি পসকো আইনেও উত্তমনগর থানায় মামলা করা হয়েছে। ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৮ বছর বয়সী সাহিল নামে এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications