এখনও সীমান্ত ঘেষে বহু জায়গাতে ঘাঁটি গেড়ে লালফৌজ! সমাধানে সেনাস্তরে ফের বৈঠকে ভারত-চিন

লাদাখ নিয়ে এখনও সমস্যা কাটেনি! মাঝে মধ্যেই চিনা বাহিনীর তরফে চলছে উস্কানি। কখনও যুদ্ধবিমান ওড়াচ্ছে তো আবার কখনও সীমান্ত ঘেষে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে চিনা বাহিনী। এই অবস্থায় ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত এবং চিন!

লাদাখ নিয়ে এখনও সমস্যা কাটেনি! মাঝে মধ্যেই চিনা বাহিনীর তরফে চলছে উস্কানি। কখনও যুদ্ধবিমান ওড়াচ্ছে তো আবার কখনও সীমান্ত ঘেষে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে চিনা বাহিনী। এই অবস্থায় ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত এবং চিন! জানা যাচ্ছে, ফের একবার ভারত এবং চিনের মধ্যে সেনা আধিকারিক স্তরে বৈঠক হতে চলেছে। আর এই বৈঠক হলে তা ১২ তম।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, ২৬ জুলাই এই আলোচনাতে ভারতের সঙ্গে বসতে রাজি চিন। তবে সামনেই কার্গিল দিবস। ফলে এই সময় সেনাবাহিনীর তরফে বেশ কিছু ব্যস্ততা থাকে। ফলে ভারতের তরফে নয়া দিনের কথা বলা হয়েছে। ভারতের দাবি, নতুন তারিখ দুপক্ষের আলোচনার ক্ষেত্রে ভালো হবে।

একাধিক জায়গাতে চিনের সেনা রয়েছে

একাধিক জায়গাতে চিনের সেনা রয়েছে

প্যাংগং সেনা সরানো হলেও ভারত এবং চিনের সীমান্তের বেশ কয়েকটি জায়গাতে এখন চিনের সেনাবাহিনীকে লক্ষ্য করা গিয়েছে। শুধু তাই নয়, সীমান্ত ঘেষে একাধিক চিনের নির্মান কাজের ছবিও ধরা পড়েছে ভারতীয় সেনার কাছে। বিশেষ করে ডেপসাং, গোগরা, হট স্প্রিং সহ একাধিক জায়গাতে চিনের সেনা রয়েছে। রয়েছে ভারতের সেনাও। এই জায়গাগুলি থেকে সেনা সরানোর বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত এলাকা থেকে দ্রুত সরাতে হবে চিনের সেনাকে। এরপরেই অতিরিক্ত বাহিনী ভারত সরাবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করবে।

চিনের বিদেশমন্ত্রী সঙ্গে আলোচনায় ভারতের বিদেশমন্ত্রী

চিনের বিদেশমন্ত্রী সঙ্গে আলোচনায় ভারতের বিদেশমন্ত্রী

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনায় বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখে হওয়া ভারত চিন সংঘর্ষের প্রায় এক বছর পর সাক্ষাৎ হল দুজনের। জানা গিয়েছে, দুজনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ ভারত এবং চিনের মধ্যে যে সীমান্ত সমস্যা চলছে সেই সংক্রান্ত অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ভারত এবং চিনের বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠকটি হয় তাজিকিস্তানে। প্রায় একঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দুদেশই সেনা কমান্ডারদের মধ্যে আলোচনার বিষয়ে একমত হয়েছে। আরেকবার সেনা স্তরে আলোচনার বিষয়টি ওই বৈঠকে ঊঠে আসে। আলোচনার পক্ষেই সমস্যা সমাধানের ক্ষেত্রে দুই বিদেশমন্ত্রী সহমত হয়। এখনও পর্যন্ত যে সমস্ত ইস্যুগুলি জলন্ত রয়েছে সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও বৈঠকে উঠে আসে।

প্যাংগং লেক থেকে সরে চিনের সেনা

প্যাংগং লেক থেকে সরে চিনের সেনা

উল্লেখ্য, গতবছরে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় দুদেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার জেরে ভারতের ২০ সেনা জওয়ান শহিদ হন। চিনের তরফেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ভারতের মারে সে দেশের কতজনের মৃত্য হয় তা উল্লেখ করা হয় না। যদিও এই ঘটনার পর একাধিক বার দুদেশের মধ্যে সেনা স্তরে বৈঠক হয়। প্যাংগং লেক থেকে সরে গেলেও লাদাখে বহু জায়গাতে এখনও ঘাঁটি তৈরি করে আছে চিন। আর সেটাই চিন্তার কারণ ভারতের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+