কাশ্মীরে রাষ্ট্রবিরোধিতায় মদতের অভিযোগে ১২জন সরকারি আধিকারিক বরখাস্ত
সরকারি গোয়েন্দা সংস্থা বিক্ষোভ ছড়ানোর অভিযোগে মোট ১৮২ জনকে চিহ্নিত করেছে। এর মধ্যে কিছু সিনিয়র আধিকারিকও রয়েছেন। যারা হুরিয়ত নেতাদের সঙ্গে মিলে উপত্যকায় ভারত বিরোধিতায় মদত দিয়েছেন।
শ্রীনগর, ২১ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রবিরোধী শক্তিকে মদতের অভিযোগে ১২জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল পিডিপি-বিজেপি শাসিত মেহবুবা মুফতির সরকার। অভিযোগ এই আধিকারিকেরা হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে চলা অশান্তি ও ভারত বিরোধিতায় মদত দিয়েছেন। [কাশ্মীরে গোলমাল বাঁধানোর পিছনে শুধু পাকিস্তান নয়, রয়েছে অন্য একটি দেশও]
আরও অভিযোগ, গত কয়েকমাসে উপত্যকায় পুলিশ ও সেনার উপরে পাথর হামলার যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলিতেও অংশ নিয়েছেন এই সরকারি কর্মীরা। [কীভাবে কাঁটাতারের সীমান্ত টপকে এদেশে ঢোকে উরি হামলার জঙ্গিরা]

জানা গিয়েছে, সরকারি গোয়েন্দা সংস্থা বিক্ষোভ ছড়ানোর অভিযোগে মোট ১৮২ জনকে চিহ্নিত করেছে। এর মধ্যে কিছু সিনিয়র আধিকারিকও রয়েছেন। যারা হুরিয়ত নেতাদের সঙ্গে মিলে উপত্যকায় ভারত বিরোধিতায় মদত দিয়েছেন। [সীমান্তে হামলার অপেক্ষায় কাশ্মীর উপত্যকায় লুকিয়ে ২৫০ পাক জঙ্গি!]
তবে সূত্রের খবর, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মেহবুবা মুফতির সরকার। অনেক বিপথগামী আধিকারিকদের শেষবারের মতো হুঁশিয়ার করে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে যে ১২ জনকে চিহ্নিত করা হয়েছে তাদের ছাঁটাইয়ের চিঠি ইস্যু করা হয়ে গিয়েছে। ভারতের ঐক্য ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার অপরাধে এতজন সরকারি আধিকারিকে ছাঁটাই বলেই জানানো হয়েছে।
গোয়েন্দা সূত্রে উঠে এসেছে, উপত্যকার বহু ইঞ্জিনিয়ার, চিকিৎসক বিচ্ছিন্নতাবাদী ও বিক্ষোভকারীদের মদত দিয়ে চলেছেন। যাদের চিহ্নিত করা হয়েছে তারা কাশ্মীর বিশ্ববিদ্যালয়, শিক্ষা, খাদ্য, কৃষি, জনস্বাস্থ্য কারিগরি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য, বন, স্বাস্থ্য দফতরের কর্মী ছিলেন।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগে ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৫ সালেও ভারত বিরোধী কার্যকলাপের জন্য কাশ্মীরে সরকারি কর্মচারীদের কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications