কাশ্মীরে যৌন কেলেঙ্কারি মামলায় ১০ বছরের জেল প্রাক্তন ডিআইজি, ডিএসপি - সহ পাঁচ জনের
জম্মু ও কাশ্মীরের একটি বারো বছরের পুরনো যৌন কেলেঙ্কারির মামলায় বিএসএফের এক প্রাক্তন ডিআইজি, ও এক প্রাক্তন ডিএসপি-সহ মোট পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সিবিআইয়ের এক বিশেষ আদালত। এই যৌন কেলেঙ্কারি
জম্মু ও কাশ্মীরের একটি বারো বছরের পুরনো যৌন কেলেঙ্কারির মামলায় বিএসএফের এক প্রাক্তন ডিআইজি, ও এক প্রাক্তন ডিএসপি-সহ মোট পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সিবিআইয়ের এক বিশেষ আদালত। এই যৌন কেলেঙ্কারির শিকার ছিল এক নাবালিকা।

বিএসএফের প্রাক্তন ডিআইজি কেসি পাধি, ও প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মহম্মদ আশরাফ মির-কে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছএ। বাকি তিন আসামী, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা শাবির আহমেদ লাওয়ে, শাবির আহমেদ লাংঘু ও মাসুদ আহমেদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা করে ধার্য হয়েছে। এই জরিমানার টাকা ওই নাবালিকার সামাজিক পরিচয়, মর্যাদা পারানোর ক্ষতিপূরণ ও তার শিক্ষার সুযোগ হিসেবে প্রদান করা হবে বলে জানায় সিবিআই কোর্ট।
২০০৬ সালে এই কেলেঙ্কারির কথা জানাজানি হয়। পুলিশের অভিযানে যৌন হয়রানির শিকার হওয়া কয়েকজন কাশ্মীরি নাবালিকার ভিডিও সিডি উদ্ধার হয়। দেখা যায় সেই যৌন হেনস্থায় কয়েকজন পদস্থ পুলিশ ও সেনা কর্তা, কয়েকজন মন্ত্রী এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তি জড়িত। এদিন আদালত তার পর্যবেক্ষণে জানায় ওই নাবালিকাদের দারিদ্রকে যৌন হেনস্থার কাজে ব্যবহার করা হয়েছে। দারিদ্রকে একটি কাঠামোগত হিংসার প্রকার হিসেবে চিহ্নিত করে বিচারক গগনজিত কৌর বলেন, 'অধিকাংশ দরীদ্র পরিবারের মেয়েরাই পুরুষদের স্বার্থসিদ্ধির শিকার হয়। এতে তাদের জীবন নষ্ট হয়ে যায়। দরীদ্র নাবালিকাদের এরকম নোংরা পেশায় নামতে বাধ্য হওয়ার জন্য আমাদের সমাজ ব্যবস্থাই দায়ী।' আদালতে আসামী পক্ষ দাবি করে ঘটনার সময় আসামীরা এই মেয়েদের বয়স জানত না। যুক্তিটি আদালতে একেবারেই গ্রাহ্য হয়নি। আদালত বরং বলেছে, ধর্ষণের ক্ষেত্রে বয়সটা কোনও বিচার্য বিষয় নয়। ধর্ষণ সব ক্ষেত্রেই অপরাধ।
গত ৩০ মে তারিখে সিবিআই আদালত এই পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল। তবে এই কেলেঙ্কারিতে নাম জড়ানো অপর দুই ব্যক্তি, প্রাক্তন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আনিল শেঠী ও মেহরাজুদ্দিন মালিককে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই স্ক্যান্ডালের মুখ্য দুই অভিযুক্ত সাবিনা ও তার স্বামীর বিচার চলাকালীন মৃত্যু হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications