পশ্চিমবঙ্গ ঘুরে যাওয়া ১০ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হল ওড়িশায়

ওড়িশা করোনা মোকাবিলায় ব্যাপক ভালো ফল পাচ্ছে। ওড়িশায় ৩৯.৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। যেখানে জাতীয় গড় ৭.৫ দিন। তবে এরই মধ্যে এদিন ওড়িশার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে সেই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮। মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। এদের মধ্যে ১০ জন পশ্চিমবঙ্গ থেকে ঘুরে আসার পর করোনা পজিটিভ হয়েছেন বলেও জানানো হয় এদিন।

পশ্চিমবঙ্গ ঘুরে যাওয়া ১০ জনের শরীরে করোনা ওড়িশায়

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ওড়িশায় সূচনা হল পাঁচটি কোভিড ১৯ হাসপাতালের। এদিকে ওড়িশাই করোনা রোধ করতে প্রথম রাজ্য হিসাবে রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর একে একে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব সহ একাধিক রাজ্য এই সিদ্ধান্ত নিলে কেন্দ্রের তরফে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ওড়িশা থেকে খারাপ। ২৪ মার্চ পর্য়ন্তও ওড়িশা থেকে বিনা থার্মাল স্ক্রিনিংয়ে রাজ্যে লোক ঢুকেছে বলে অভিযোগ উঠেছিল। আমাদের রাজ্যে বর্তমানে হোম অবজারভেশনে আছেন ৩৫,০৮১ জন। এখনও পর্যন্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,০৪৩টি। এই মুহূর্তে রাজ্যে মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার আছে ৫৮২টি। এই সমস্ত সেন্টারে আছেন মোট ১৩,৫৬০ জন।

এদিকে দেশের যে সব জায়গায় করোনার পরিস্থিতি উদ্বেগজনক তার মধ্যে রয়েছে কলকাতাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত এই তালিকায় জানানো হয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় করোনার পরিস্থিতি গুরুতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+