দীপ সিধুর খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের
কৃষকদের বিক্ষোভের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার ভেতরে হিংসাত্মক ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয় পাঞ্জাবি অভিনেতা–আন্দোলনকারী দীপ সিধু ও অন্যান্যদের খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

দীপ সিধু ও অন্য তি জনের গ্রেফতারের বিষয়ে তথ্য দিতে পারলে পুলিশ ১ লক্ষ টাকা পুরস্কার দেবে। অন্যদিকে জগবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবার সিং এই চারজনের গ্রেফতারের বিষয়ে তথ্য দিতে পারলে মিলবে ৫০ হাজার পুরস্কার। এঁরা সকলেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। ওইদিন পুলিশ ক্রমাগত কৃষকদের শান্তি বজায় রাখতে এবং প্রস্তাবিত রুট দিয়ে ফিরে যাওয়ার আর্জি জানালেও কোনও লাভ হয়নি। যার কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদুনে গ্যাস ও লাঠি চার্জ করে।
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২৬ জানুয়ারি হিংসার তদন্তে ১২ জনের মুখ প্রকাশ করেছে। পুলিশ হিংসাত্ক ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে এই ছবিগুলি পেয়েছেন যা ফরেন্সিক টিমের অনুমোদনের পরই প্রকাশ করা হয়। ছবিতে যে সব ব্যক্তিদের দেখা গিয়েছে তাঁরা লাঠি ধরে রয়েছেন এবং পুলিশের বিশ্বাস এঁরাই লালকেল্লায় হিংসাত্মক ঘটনা ও পুলিশের ওপর হামলার জন্য দায়ি। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ৪৪টি কেস দায়ের করেছেন এবং ১২২ জনকে গ্রেফতারও করেছেন। পুলিশের মামলায় বিভিন্ন কৃষক নেতাদের নাম রয়েছে।
পুলিশ সাংবাদিক সহ কংগ্রেস সাংসদ শশী থারুরের নামেও মামলা দায়ের করেন। মধ্য দিল্লির আইটিওতে শশী থারুর কৃষক মৃত্যু নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, কৃষকদের এই বিক্ষোভ ষড়যন্ত্রের ফলেই হয়েছে, যে ষড়যন্ত্রের নেতৃত্বে রয়েছেন দীপ সিধু।












Click it and Unblock the Notifications