Euro Cup 2024: জল্পনাই সত্যি হল, জাতীয় দল থেকে অবসর নিলেন জার্মানির তারকা ফুটবলার

জল্পনাই সত্যি হল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন জার্মানির তারকা ফুটবলার টমাস মুলার। এবাররে ইউরো থেকে কোয়ার্টার ফাইনা ‌ল থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। ইউরো শেষ হওয়ার পরের দিনই বড় ঘোষণা করে দিলেন মুলার।

ইউরো থেকে জার্মানির বিদায় নেওয়ার পর , কিংবদন্তি টমাস মুলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারের পরই জার্মান কিংবদন্তি টমাস মুলার ম্যাচের পর জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দেন। ম্যাচের পর মুলার বলেছিলেন, "হ্যাঁ, জার্মানির সাথে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।'

Thomas Muller

সোমবার সোশ্যাল মিডিয়ায় জার্মানির জার্সিকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটুকু করে দিলেন। মুলার বলেন, ১৪ বছর আগে জার্মান জাতীয় দলের সঙ্গে যখন আমি প্রথম ম্যাচ খেললাম, তখন আমি এসবের স্বপ্নও দেখিনি। দুর্দান্ত কিছু জয় এবং তিক্ত হার। চমৎকার সব সতীর্থদের নিয়ে সেরাদের বিপক্ষে লড়েছি, তাদের সঙ্গে আমার কিছু অবিস্মরণীয় মুহূর্ত আছে।'

এখানেই থেমে না থেকে মুলার আরও বলেছেন, মাঠে সমর্থকদের ভালোবাসা পেয়েছি, যে কারণে আমার দেশের হয়ে খেলতে সবসময় গর্ববোধ করেছি। আমরা একসঙ্গে সাফল্য উদযাপন করেছি এবং মাঝেমধ্যে একসঙ্গে কেঁদেছি। আমি জাতীয় দলের ভক্ত ও সতীর্থদের সবাইকে ধন্যবাদ জানাই।' ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি।

একইসঙ্গে মুলার বলেন, "২০২৬-র বিশ্বকাপকে সামনে রেখে জার্মান দলকে উৎসাহ দিন। গ্যালারি থেকে আমিও সেই কাজটাই করব। ফুটবলার হিসেবে আর মাঠে থাকব না। বিদায়।" বিশ্বকাপে ১০টি গোল থাকলেও, ইউরো কাপে কখনই গোল পাননি তিনি। চলতি ইউরোয় সেভাবে সুযোগও পাননি।

জার্মানির হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩১ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪৫টি। মুলার বিশ্বকাপের ১৯ ম্যাচে ১০ গোল করেছেন। প্রতিযোগিতার সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় যৌথভাবে দশম স্থানে তিনি। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন মুলার।

২০১০ সালে, তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন এবং ২০১৪ বিশ্বকাপ জেতার জার্মান দলের একজন তারকা ছিলেন। টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের জয়ে উদ্বোধনী গোলটি এসেছিল তাঁরই পা থেকে।

সোমবার যেন অবসরের দিন, সকালেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া, কয়েক ঘণ্টার মধ্যেই আরও এক তারকা সরে গেলেন আন্তর্জাতিক ফুটবলের আকাশ থেকে। জার্মান ফুটবলে মুলার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+