Super Cup 2024: ডার্বি জয়ে কেমন ছক সাজাচ্ছেন কুয়াদ্রাত-ক্লিফোর্ড? জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

মহানদীর তীরে শুক্রবার সন্ধ্যায় ফুটবলের কলিঙ্গ যুদ্ধ। সুপার কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। দুই দলের কাছে সমীকরণ দুই ধরনের। লাল হলুদ ড্র করলেই সেমির টিকিট পেয়ে যাবে, কিন্তু সবুজ মেরুনকে এই ম্যাচে জিততেই হবে। মহাযুদ্ধের আগে কেমন ভাবে দল সাজাচ্ছেন দুই কোচ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ড্র-এর ভাবনা দূরে সরিয়ে রেখে এই ম্যাচে পুরো তিন পয়েন্টের জন্যই ঝাঁপাচ্ছে লাল হলুদ। তাই পুরো ছয় বিদেশি নিয়েই দল সাজাচ্ছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে সবথেকে উল্লেখযোগ্য ডার্বিতে লাল হলুদের প্রথম একাদশে ফিরতে পারেন শৌভিক চক্রবর্তী। এই বাঙালি ফুটবলরাই কিন্তু কুয়াদ্রাতের ট্রামকার্ড হতে পারেন।

Super Cup 2024

অন্যদিকে, আক্রমণভাগে বড় ভরসার নাম ক্লেইটন। লাল-হলুদ জার্সিতে ডার্বিতে এখনও গোল অধরা। তা নিয়ে মোটেও চিন্তিত নন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। নিজের গোলের থেকেও দলের জয়ই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্লেইটন। ৪-৪-২ ছকেই দল নামাতে পারেন স্প্যানিশ কোচ।

নক আউটে যেতে হলে জয় পেতেই পবে মোহনবাগান এসজিকে। যদিও বাগান শিবির বাড়তি চাপ নিচ্ছে না। গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান এসজির মতো লাল হলুদেরও রয়েছে ২ ম্যাচে ৬ পয়েন্ট। গোলপার্থক্যও দুই দলেরই সমান (২)। তবে ইস্টবেঙ্গল যেখানে ৫টি গোল করেছে, সেখানে সবুজ মেরুন গোল করেছে চারটি। লাল হলুদ গোল হজম করেছে তিনটি, বাগান ২টি।

মোহনবাগান স্কোয়াডের সাত জন ফুটবলার জাতীয় ক্যাম্পে যোগ দিয়েছেন। চোটের জন্য জাতীয় দলে যোগ দিতে পারেননি দুজন। সুপার কাপে মোহনবাগানের ডিফেন্সে রক্তাল্পতা দেখা যাচ্ছে। কিন্তু গোল হজম করে পিছিয়ে থাকলেও মোহনবাগান কিন্তু দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিয়েছেন দিমিত্রি।

৩-১-৪-২ ছকেই দল নামাতে পারেন ক্লিফোর্ড। হাবাস ডাগ আউটে থাকছেন না। ফলে ক্লিফোর্ডের হাতেই থাকবে ডার্বির দায়িত্ব। সুপার কাপের ডার্বি সন্ধ্যে সাড়ে ৭ টায় শুরু হবে।সুপার কাপের ইস্ট-মোহন ডার্বি স্পোর্টস-১৮ চ্যানেলে উপভোগ করা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে জিও সিনেমা এপ এবং ওয়েবসাইটে ডার্বি লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

মোহনবাগান এসজির সম্ভাব্য একাদশ: আর্শ আনোয়ার, রাজ বাসফোর, ব্রেন্ডন হামিল, ইউস্তে, গ্লেন মার্টিন্স, আশিস রাই, হুগো বুমোস, অভিষেক, দিমিত্রি, , সাদিকু, কামিংস ।
ইস্টবেঙ্গলের সম্ভব্য একাদশ: গিল, পারদো, রাকিপ, , নিশু, হিজাজি, , ক্রেসপো,শৌভিক, নন্দ, বোরহা, সিভেরিও, ক্লেইটন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+