বাংলাদেশের বিরুদ্ধে টিম গেমেই বাজিমাত করতে চান সুনীল ছেত্রী

বাংলাদেশের বিরুদ্ধে টিম গেমেই বাজিমাত করতে চান সুনীল ছেত্রী

আর কয়েক ঘণ্টা পরেই কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ২০২২ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ শুরুর আগে কারও ব্যক্তিগত পারফরম্যান্স নয়, টিম গেমের ওপর ভরসা রাখছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

বাংলাদেশের বিরুদ্ধে টিম গেমেই বাজিমাত করতে চান সুনীল ছেত্রী

সুনীল ছেত্রীর বক্তব্য, কে কটা গোল করল সেটা বড় কথা নয়, ম্যাচ জেতাটাই আসল। কারণ বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুনীল ছেত্রী। এদিনের ম্যাচে দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা দেবেন বলেই বিশ্বাস করেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী।

উল্লেখ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে এগিয়ে থেকে ২-১ গোলে হেরে যায় ভারত। এরপর শক্তিশালী কাতারকে তাদেরই জমিতে আটকে দিয়ে নজির গড়ে ভারত। অধিনায়ক সুনীল ছেত্রী ছাড়াই ওই ম্যাচ ড্র করেন মেন ইন ব্লুরা। তা বলে এর জন্য দলের খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি কাজ করছে না বলেই দাবি করেছেন সুনীল ছেত্রী। চোটের কারণ জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান। সেই অভাব পূরণের জন্য তাঁদের কাছে প্ল্যান বি মজুত আছে বলেই দাবি করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+