মোহনবাগান সচিব পদ থেকে হঠাৎ ইস্তফা সৃঞ্জয়ের! মুম্বই ম্যাচের আগে জল্পনা ময়দানে
এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্ত হওয়ার সবেমাত্র দ্বিতীয় আইএসএল শুরু হয়েছে। দুটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। এই অবস্থায় বুধবার গতবারের চ্যাম্পিয়ন মুম্বই এফসির মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড।
এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্ত হওয়ার সবেমাত্র দ্বিতীয় আইএসএল শুরু হয়েছে। দুটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। এই অবস্থায় বুধবার গতবারের চ্যাম্পিয়ন মুম্বই এফসির মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু তার আগের দিনই বাগান-শিবিরে বজ্রপাত। আচমকাই মোহনবাগান সচিবের পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বসু। তাঁর পদত্যাগ নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে ময়দানে।

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু মঙ্গলবার ক্লাব সভাপতি স্বপনসাধন বসুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়ে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্সাব সচিবের পদ থেকে। কিন্তু কেন তিনি সরলেন হঠাৎ? আইএসএলের শুরুর পরই কী এমন হল, তাঁকে সরে যেতে হল মোহনবাগান সচিবের পদ থেকে?
বুধবার মুম্বই এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের বদলার ম্যাচ। তার আগে ক্লাব সচিব সরে গেলেন পদ থেকে। তবে কি এটিকের সঙ্গে মোহনবাগানের স্বার্থসংঘাতের কারণেই তিনি সরে দাঁড়ালেন? এটিকে-মোহনবাগানের মধ্যে সম্পর্কের কি তাহলে অবনতি হয়েছে? মঙ্গলবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে কার্যকরী কমিটির কাছে চিঠি পাঠিয়ে নিজের পদত্যাগের বার্তা দেন সৃঞ্জয়।
ক্লাব সভাপতি স্বপনসাধন বসুকে লেখা চিঠিতে সৃঞ্জয় বসু লেখেন- ব্যক্তিগত কারণে ক্লাব সচিবের পদ থেকে থেকে অব্যাহতি চাইছি। এই ইস্তফাপত্র অবিলম্বে কার্যকর করা হোক। নিজের দায়িত্ব পূর্ণ কররা চেষ্টা করেছি। বছরের পর বছর ধরে যে দক্ষতায় ক্লাব এগিয়ে গিয়েছে আশা করি সেই ধারাবাহিকরতা বজায় থাকবে। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অধিকাংশই পূরণ করা হয়েছে।
সৃঞ্জয় বসু আরও লেখেন, সচিব পদ থেকে ইস্তফা দিলেও আমি মোহনবাগানের একনিষ্ঠ সমর্থক ও সদস্য হয়ে থেকে যাব। চিরদিন এই ক্লাবের উৎসাহী সমর্থক ও ক্লাব সদস্য হিসেবে থেকে যাব। যাঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন তাঁদের ধন্যবাদ। এদিন ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ দিয়েছেন তিনি। ধন্যবাদ জ্ঞাপন করেছেন ক্সাবের অগণিত সদস্য-সমর্থকদের।
২০২০ সালের জানুয়ারিতে মোহনবাগানের সচিব হন সৃঞ্জয় বসু। তাঁর সময়েই এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণ হয়। তবে এই সংযুক্তিকরণ নিয়ে সংঘাত এখনও লেগে রয়েছে। বিশেষ করে নাম নিয়ে সংঘাত চরমে। সৃঞ্জয় এটিকের সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নিতে চাইছিলেন। দেবাশিসের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতো রয়েছে কি না, তা নিয়েও জল্পনার পারদ চড়ছে।












Click it and Unblock the Notifications