Spanish Super Cup: এল ক্লাসিকোতে ফাইভস্টার বার্সা, দশজনে খেলেও রিয়ালের বিরুদ্ধে দাপুটে জয়
নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে দাপট বার্সেলোনার। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনা জিতল ৫-২ গোলে। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করল বার্সা। সেই সঙ্গে বছরের প্রথম খেতাবও ঘরে তুলল কাতালান ক্লাবটি।
নাটকীয়তার সব উপাদানই মজুত ছিল রিয়াল বনাম বার্সা ম্যাচ। খেলায় হল সাত গোল, সঙ্গে লাল কার্ড। এল ক্লাসিকো হল টান টান। স্কোর বোর্ডই বলে দিচ্ছে এই ম্যাচে বার্সার কতটা দাপুটে পারফরম্যান্স করেছে। যদিও খেলার শুরুটা রিয়াল যথেষ্ট ভালোই করে। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদকে। বার্সা ডিফেন্ডারদের কাটিয়ে তাঁর ডান পায়ে নেওয়া নিচু শট চলে যায় বার্সার গোলে। রিয়াল সমর্থকেরা আশা করেছিলেন লা লিগায় হারের বদলা সুপার কাপে নেবে দল।

১৪ মিনিটের মধ্যে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। বক্সের মধ্যে জাভিকে ইচ্ছাকৃত ভাবে ফাউল করেন কামাভিঙ্গা , পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেওনডোস্কি।২-১ করার পর ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে নেয় বার্সা। এরপর রাফিনহা জোড়া গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন।
৩৯ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে কুন্দে লম্বা এক পাস বাড়ান রিয়ালের বক্সে, সেখানে অরক্ষিত অবস্তায় ছিলেন রাফিনিয়ার। দুর্দান্ত এক হেডে ব্যবধান ৩-১ করেন রাফিনিয়া। নির্ধারিত ৪৫ মিনিট শেষে দেওয়া হয় অতিরিক্ত ৯ মিনিট। শেষ মিনিটেই কাউন্টার অ্যাটাকে ব্যবধান ৪-১ করে ফেলেন আলেয়ান্দ্রো বালদে
নাটক অবশ্য বিরতির পরেও হলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন। তারপর আবার রিয়াল কমাল। বার্সেলোনা গোল সংখ্যা বাড়াতে পারে নি। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সা গোলকিপার ভয়চেক সেজনি, এমবাপেকে ডি-বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সিজনি।
৬০ মিনিটে রিয়ালের হয়ে গোল করে ব্যবধান কমালেন রদ্রিগো। ৪-২ হল ম্যাচের ফল। কিন্তু এরপরও বার্সার দাপট কমল না। শেষের প্রায় ৪০ মিনিট বার্সা খেলল ১০ জন নিয়ে। তবে সুযোগটা নিতে পারল না রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের মাটিতে হ্যান্স ফ্লিকের কোচিংয়ে এই প্রথম কোনও ট্রফির স্বাদ পেল বার্সেলোনা। ১৫তম বার সুপার কাপ জিতল বার্সেলোনা।












Click it and Unblock the Notifications