Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Santosh Trophy: জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার, ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কী বললেন সঞ্জয় সেন?

ইন্দোর রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যে ফের খুশির খবর বঙ্গ ক্রীড়া মহলে। ক্রিকেটের পর ফুটবলেও জয় পেল বাংলা দ‌ল। কল্যাণীতে সন্তোষ ট্রফির প্রথম ম্যাচেই জিতল বাংলা। ক্রিকেট থেকে ফুটবল, দিনজুড়েই শুধু জয় বাংলা।

জয় দিয়েই সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা দল। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারিয়ে দিয়ে সন্তোষের যাত্রা শুরু করল বঙ্গ ব্রিগেড। প্রতিটি গ্রুপ থেকে একটি দল মূল পর্বে যোগ্যতা অর্জন করবে। ফলে প্রথম ম্যাচে চার গোলে জিতে গোল পার্থক্যও বাড়িয়ে রাখল।

রবি হাঁসদা, মনোতোষ মাঝি, রবিলাল মণ্ডলদের মতো কলকাতা লিগে নজরকাড়া ফুটবলারদের নিয়ে এবার সন্তোষ ট্রফির জন্য দল গড়েছেন সঞ্জয় সেন। এবার আই লিগজয়ী কোচকে দলের দায়িত্ব দেয় আইএফএ। অতীতে যে ক্লাবেই কোচিং করিয়েছেন সেখানেই ট্রফি জিতেছেন সঞ্জয়, এবার তাঁর সামনে চ্যালেঞ্জ বাংলাকে সাফল্য এনে দেওয়ার।

এদিন ম্যাচে বাংলা শুরুটা ভালো করতে পারেনি। প্রথমার্ধ পর্যন্ত গোল আসছিল না ফলে চাপ বাড়ছিল। ঝাড়খণ্ডের লক গেট খু‌লতেই হল গোলের বন্যা। প্রথমার্ধে মনোতোষ মাঝির গোলে এগিয়ে ছিল বাংলা দ‌ল। এরপর দ্বিতীয়ার্ধে হল আরও তিন গোল। রবি হাঁসদা জোড়া গোল করলেন, অপর গোলটি করলেন নরহরি শ্রেষ্ঠা।

দিনের শুরুতেই প্রথম ম্যাচে জয় পেয়েছিল বিহার। ফলে বাংলার উপর চাপ ছিল, কিন্তু সঞ্জয় সেনের ছেলেরা মসৃণভাবেই জয় হাসিল করল। ম্যাচ শেষে সঞ্জয় সেন বলেন, 'একটা বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোনও অঘটন ঘটলে ফিরে আসা কঠিন হয়। প্রথম ম্যাচে চার গোল অবশ্যই দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। তবে আমাদের উচ্ছাসে ভাসার মতো কিছু হয়নি।'
একইসঙ্গে সঞ্জয় সেন বলেন, 'গোল হচ্ছিল না প্রথম দিকে আমি ফুটবলারদের বলেছিলাম ধৈর্য্য রাখতে। যেহেতু সব গ্রুপ থেকে একটা করে দল যাবে তাই শুধু জয় নয়, গোল পার্থক্যও গুরুত্বপূর্ণ হবে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+