SAFF Championship: জটিলতার অবসান, ভারতে আসার অনুমতি পেল পাকিস্তান ফুটবল দল
ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে জটিলতা থাকলেও, ফুটবলে অনিশ্চয়তার অবসান হল। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে খেলতে আসার বিষয়ে সবুজ সংকেত পেল পাকিস্তান ফুটবল দল। সর্ব ভারতীয় ফুটবল সংস্থার কাছে সাফ কাপে অংশ নেওয়ার বিষয়ে অবশেষে লিখিতভাবে নিশ্চয়তা প্রদান করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।
ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তান দলকে ভারতে আসার বিষয়ে আগেই সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তাদের ফুটবল দলকে ভারতের আসার অনুমতি প্রদান করা হচ্ছিল না। অবশেষে সব জটিলতার অবসান হল।

সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে ভারত-পাকিস্তান। 'এ' গ্রুপে পড়েছে আয়োজক ভারত। এই গ্রুপে রয়েছে সাফে নতুন যুক্ত হওয়া কুয়েত যেমন আছে তেমনই নেপাল ও আছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচই এই গ্রুপে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট, হকি হোক বা ফুটবল। এশিয়ার এই দুই দেশ যখনই মুখোমুখি হয়েছে তখনই সেই খেলা অন্যমাত্রা পেয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা বেঙ্গালুরু পুলিশের সঙ্গে কথা বলে পাকিস্তান দলের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করব।
২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ৩ জুলাই পর্যন্ত চলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই টুর্নামেন্টে সমস্ত সদস্য দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন লীগে খেলা হবে। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসারি সেমিফাইনালে অংশ নেবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে।

-
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর










Click it and Unblock the Notifications