Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durand Cup 2024: একদিনে জোড়া ধাক্কা মোহনবাগান এসজির, হারের দায় নিলেন সবুজ মেরুন কোচ

টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছি‌ল মোহনবাগান এসির কাছে। কিন্তু শনিবার নর্থইস্টের বিরুদ্ধে ফাইনালে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হল বাগানের। ২-০ গোলে এগিয়ে থেকেও হারতে হল সবুজ মেরুনকে। ম্যাচ শেষে হতাশ গোটা বাগান শিবির। ম্যাচ হেরে খেতাব হাতছাড়া করার দায় নিজের কাঁধেই নিলেন মোহনবাগান এসজি কোচ হোসে মলিনা।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মে‌লনে এসে বাগান কোচ বলেন, 'এখনই বলা সম্ভব নয় কোথায় আমাদের ভুল হয়েছে। প্রথমার্ধে আমাদের গোল সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল কিন্ত সেটা পারিনি।। দ্বিতীয়ার্ধে আমরা সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি।। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে খেলতে পারিনি।নর্থইস্ট বার বার আমাদের চাপে ফেলেছে।'

Durand Cup

একইসঙ্গে নিজের দোষ স্বীকার করে স্প্যানিশ কোচ বলেন, আমার কয়েকটা সিদ্ধান্তও কাজে আসেনি। কোচ হিসেবে ভু‌লের দায়ভার একমাত্র আমার। খেলোয়াড়দের কোনও দোষ দিতে চাই না। হারতে কেউই চায় না। কিন্তু সব দিন সমান যায় না।' সামনে আইএসএল, সঙ্গে আবার খেলতে হবে এসিএল। এই ম্যাচ কী অনেক শিক্ষা দিয়ে গেল বাগানকে। কোচ অবশ্য বলছে, আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। আমরা দ্বিতীয় অর্ধে খেলতেই পারেনি, উল্টে নর্থইস্টের প্ল্যানগুলি কার্যকর হয়। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়িনি ঠিকই। কিন্তু বল কোথায়, কাকে, কী ভাবে পাস দিতে হবে সেটা বুঝতে পারিনি।'

একইদিনে জোড়া ধাক্কা মোহনবাগানের। ডুরান্ড কাপ থেকে হারের দিনেই কলকাতা ‌লিগের সুপার সিক্স থেকেও ছিটকে গেল সবুজ মেরুন। বাগানের ভাগ্য নির্ভর করছিল কাস্টমসের উপর। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলতে নেমেছিল‌ কাস্টমস। এই ম্যাচ কাস্টমস হারলে বা ড্র করলেই বাগানের সামনে সুযোগ থাকত। প্রথমার্ধে খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে কাস্টমস। ২-০ গোলে জেতে তারা।

এই জয়ের ফলে ১২ ম্যাচে কাস্টমসের পয়েন্ট ২৪। গ্রুপ বি-তে তৃতীয় স্থানে রয়েছে তারা। এখন পাঁচ নম্বরে সবুজ মেরুন। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে সর্বাধিক ২২ পয়েন্ট হবে গঙ্গাপারের ক্লাবের।

অন্যদিকে নর্থইস্টের নায়ক গুরমিত সিংয়ের আদর্শ জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের। ম্যাচ জয়ের পর নর্থ ইস্ট গোলরক্ষক বলেন,, 'আমি টাইব্রেকারের সময় আত্মবিশ্বাসী ছিলাম। নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছি। এই জয় এবং ট্রফি আমার পরিবার এবং বান্ধবীকে উৎসর্গ করছি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+