Super Cup 2023: সুপার কাপের প্রথম ম্যাচেই লড়াকু জয়, তিন পয়েন্টের সঙ্গে স্বস্তি দিলেন কামিংস-সাদিকুও
নতুন বছরে জয় দিয়েই যাত্রা শুরু করল মোহনবাগান এসজি। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ সুপার কাপের ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ২-১ গোলে জিতল সবুজ মেরুন । গত বছরের শেষটা একেবারেই ভালো হয়নি বাগানের জন্য। আইএসএলের হারের হ্যাটট্রিক হয়। নতুন বছরে শুরুতেই কর্ষ্টাাজিত জয় পেল পাল তোলা নৌকার দল। এই ম্যাচেও একটা সময় সবুজ-মেরুনের জয় নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছিল।
ম্যাচের শুরু থেকেই বাগান রক্ষণের উপর চাপ বাড়ায় আই লিগের দলটি। ১৭ মিনিটে রোমাবিয়ার দূরপাল্লার শটে পাল্টা একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সে যাত্রায় কোনও বিপদ ঘটেনি সবুজ মেরুন শিবিরে। ২১ মিনিটে মাঝমাঠ থেকে জোরালো শট মারেন টুলুঙ্গা। ম্যাচের ২৫ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল ডেকান। ফয়জলের শট টার্গেটেই ছিল। কিন্তু বাগান দুর্গের পতন রক্ষা করেন আর্শ আনোয়ার।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুটা অবশ্য ভালো হয়েছিল। শুরুতেই আই লিগের দলটির বিরুদ্ধে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে সবুজ-মেরুন শিবির। একের পর আক্রমণে বিদ্ধ করে ডেকান রক্ষণকে। অবশেষে ৭১ মিনিটের মাথায় সাদিকুর গোলে ২-১ এগিয়ে যায় মোহনবাগান এজসি। যদিও সাদিকু এক্ষেত্রে অফ-সাইডে ছিলেন কিনা, তা নিয়ে কিছুটা বিতর্ক থাকল।
৮৬ মিনিটের মাথায় ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন অভিষেক। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সবুজ মেরুনের এই ফুটবলার, বাকিটা সময় ১০ জনেই খেলতে হয় মোহনবাগান এসজিকে।শেষ পর্যন্ত অবশ্য তিন পয়েন্ট্ নিশ্চিত করেই মাঠ ছাড়ল মোহনবাগান এসজি।
২০২৩ সালে ওডিশা এফসির কোচ হিসেবে সুপার কাপ জিতেছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। মোহনবাগান এসজিতে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন এ মরসুমেই। ফেরান্দোকে সরিয়ে হাবাসকে কোচ করা হলেও স্প্যানিশ বস এখনও দলের সঙ্গে যোগ দেননি। প্রথম ম্যাচে দায়িত্বে ক্লিফোর্ড মিরান্ডাই। সেইসঙ্গে এই ম্যাচে গোল করে কামিংস ও সাদিকু দলে টিকে থাকার অক্সিজেন পেলেন।
আগামী ১৪ জানুয়ারি মোহনবাগান এসজির পরের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। মোহনবাগান এসজির ম্যাচ দেখতে মঙ্গলবার গ্যালারিতে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। বড় ম্যাচের আগে প্রতিপক্ষের ভুল ত্রুটি তুলে নিলেন নোট বুকে।












Click it and Unblock the Notifications