রিয়াল কাশ্মীরকে ২ গোলে হারিয়ে আই লিগ শীর্ষে মোহনবাগান
অ্যাওয়ে ম্যাচে রিয়াল কাশ্মীরকে ২-০ গোলে হারিয়ে আই লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল মোহনবাগান। ৫ ম্যাচে ১০ পয়েন্টে অবস্থান করছে সবুজ-মেরুণ। তিনটি ম্যাচ জিতেছে তারা।
অ্যাওয়ে ম্যাচে রিয়াল কাশ্মীরকে ২-০ গোলে হারিয়ে আই লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল মোহনবাগান। ৫ ম্যাচে ১০ পয়েন্টে অবস্থান করছে সবুজ-মেরুণ। তিনটি ম্যাচ জিতেছে তারা। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর।

শ্রীনগরের টিআরসি টার্ফ গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন মোহনবাগান ও রিয়াল কাশ্মীরের ফুটবলাররা। সেই সময় বেশ কিছু সহজ গোলের সুযোগও নষ্ট করে দুই দল। ফলে ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্যই থেকে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। রিয়াল কাশ্মীরের গোলমুখে ঝড়ের মতো একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে কলকাতার দল। ম্যাচের ৭২ মিনিটে লাগাতার আক্রমণের ফল পায় সবুজ-মেরুণ। অ্যাওয়ে দলের হয়ে এবং ম্যাচের প্রথম গোল দেন জোসেবা বেইটিয়া। এক মিনিট পর গোল করে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান নোংদাম্বা নাওরেম। এরপর রিয়াল কাশ্মীর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও তারা গোল পায়নি।
আজ বিকেলে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের মুখোমুখি হচ্ছে নেরোকা। প্রথম দল ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে অবস্থান করছে। সম পরিমা ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে নেরোকা।












Click it and Unblock the Notifications