প্রিমিয়ার লিগে ম্যান ইউ-র হার, লিভারপুল-আর্সেনালের জয়, নেইমারের গোলে জিতল পিএসজি

প্রিমিয়ার লিগে ম্যান ইউ-র হার, লিভারপুলের জয়, নেইমারের গোলে জিতল পিএসজি

প্রিমিয়ার লিগ ডার্বিতে চির প্রতিদ্বন্দ্বী চেলসির বিরুদ্ধে লড়াকু জয় পেল লিভারপুল। অন্যদিকে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিরুদ্ধে হেরে নিজেদের প্রিমিয়ার লিগ যাত্রা কঠিন করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নেইমারের শেষ মুহূর্তের গোলে লিগ ওয়ানে লিয়নের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি।

লিভারপুলের জয়

লিভারপুলের জয়

চির প্রতিদ্বন্দ্বী চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে পর পর ছটি ম্যাচ জিতল লিভারপুল। ম্যাচের ১৪ মিনিটেই গোল দিয়ে য়ুর্গান ক্লপের দলকে এগিয়ে দেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ড। ৩০ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয় রবার্টো ফিরমিনো। ম্যাচের ৭১ মিনিটে এল গোলো কান্তে চেলসির হয়ে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি নীল জার্সির দল।

ম্যান ইউ-র হার

ম্যান ইউ-র হার

ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগ তালিকার আট নম্বরে নেমে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে সেভাবে দাঁত ফোটাতে পারেননি রাশফোর্ডরা। ম্যাচের ৪৪ মিনিটে গোল দিয়ে ওয়েস্ট হামকে এগিয়ে দেন আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো। এরপর চেস্টা করেও সমতায় ফিরতে পারেননি লাল জার্সিধারীরা। উল্টে ৮৪ মিনিটে আরও একটি গোল দিয়ে ওয়েস্ট হামের জয় নিশ্চিত করেন আরোন ক্রেসওয়েল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ওয়েস্ট হাম ইউনাইটেড।

নেইমারের গোল

নেইমার জুনিয়র ডা সিলভার ৮৭ মিনিটের একমাত্র গোলে ফ্রান্সের লিগ ওয়ানে লিয়নকে হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জের্মেইন। তবে দলের খেলায় খুশি নন পিএসজি সমর্থকরা।

দুর্দান্ত আর্সেনাল

দুর্দান্ত আর্সেনাল

দুবার পিছিয়ে পড়ে ও লাল কার্ড দেখেও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৩-২ গোলের দুর্দান্ত জয় পেল আর্সেনাল। ম্যাচের ২০ ও ৬০ মিনিটে অ্যাস্টন ভিলার হয়ে গোল দেন যথাক্রমে জন ম্যাকগিন ও ওয়েসলি মোরায়েস। ম্যাচের ৪১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন গানার্সের আনিসলে মেইটল্য়ান্ড আয়ুবামেয়াং। তারপরেও দুর্দান্তভাবে ফিরে ৫৯, ৮১ ও ৮৪ মিনিটে যথাক্রমে নিকোলাস পেপে, কালুম চেম্পার্স ও এমেরিকের গোলে ম্যাচ জেতে আর্সেনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+