প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে লজ্জাজনক হার চ্যাম্পিয়ন লিভারপুলের

প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে লজ্জাজনক হার চ্যাম্পিয়ন লিভারপুলের

চ্যাম্পিয়ন হয়েও শান্তি নেই লিভারপুলের। প্রিমিয়ার লিগে মরিয়া ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করতে হল য়ুর্গেন ক্লপের দলকে। তাতে আর কিছু না হলেও মহম্মদ সালহাদের কৌলিন্যে কিছুটা হলেও আঁচড় যে লেগেছে, তা বলাই বাহুল্য। দেখে নেওয়া যাক ম্যাচের পরিসংখ্যান।

প্রথমার্ধ

প্রথমার্ধ

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজেই ছিল ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ম্যান সিটির ফুটবলাররা। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে সিটিকে প্রথমে এগিয়ে দেন কেভিন ডে ব্রুইনে। ৩৫ ৩ ৪৫ মিনিটে যথাক্রমে রাহিম স্টারলিং ও ফোডেনের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধে

দ্বিতীয়ার্ধে

দ্বিতীয়ার্ধে লিভারপুল আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোলের রাস্তা খুলতে পারেনি। উল্টে ম্যাঞ্চেস্টার সিটির ধারাবাহিক আক্রমণে নাজেহাল হয়ে আত্মঘাতী গোল গিয়ে কফিনে শেষ পেরেক পুঁতে দেন লিভাপুলের চেম্বারলেইন। ৪-০ ব্যবধানে ম্যাচ হেরে যায় য়ুর্গেন ক্লপের দল।

পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিল

এই হারের ফলে ৩২ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে লিভারপুল। সম পরিমাণ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। ৩২ ম্যাচ খেলেই ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি।

চ্যাম্পিয়ন লিভারপুল

চ্যাম্পিয়ন লিভারপুল

এই লজ্জাজনক হারের পরেও চিন্তার কোনও কারণ নেই লিভারপুলের। ছয় ম্যাচ বাকি থাকলেও য়ুর্গেন ক্লপের দল ইতিমধ্যেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+