Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Man United: মরশুমের মাঝপথেই বড় ধাক্কা ম্যান ইউ শিবিরে, চোট পেয়ে ২ মাস মাঠের বাইরে বিশ্বকাপজয়ী ফুটবলার

মরশুমের মাঝপথেই বড় ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচে সহজ জয়ের মধ্যেই চোটের কাঁটায় বিদ্ধ রেড ডেভিলসরা। হাঁটুতে চোট পেয়ে প্রায় ৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। যা ম্যান ইউয়ের জন্য বড় ক্ষতি।

চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আর্জেন্টাইন ডিফেন্ডারের। ২০২২-২৩ মরশুমে ম্যান ইউতে যোগ দেন মার্টিনেজ। মেসির এই সতীর্থ গত মরশুমেও গুরুতর চোট পেয়েছি‌লে‌ন,ফলে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। এমনকি চলতি মরশুমের শুরু থেকে তাঁর সার্ভিস পায়নি দল। এই পরিস্থিতিতে জানুয়ারি মাসেই মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এক মাসের মধ্যেই ফের চোটের কবলে পড়লেন।

Lisandro Martinez suffered ligament damage in his right knee during Manchester Uniteds win over West Ham
PA Wire
Lisandro Martinez suffered ligament damage in his right knee during Manchester Uniteds win over West Ham

ওয়েস্ট হ্যামের ভ্লাদিমির কোফালের সাথে প্রথমার্ধে মার্টিনেজের সংঘর্ষে হয়। চোট পাওয়ায় মাঠ থেকে বিশ্বজয়ী তারকাকে উঠে যেতে হয়। তাঁর চোটের জায়গা পরীক্ষা করা হয়। তারপরই দলের মেডিকেল টিম তাঁকে ২ মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মার্টিনেজের চোট নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, দুই মাসের জন্য আমাদের দলেের ডিফেন্ডার মার্টিনেজকে মাঠের বাইরে থাকতে হবে। যদিও তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।

ক্লাবের বিবৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন ২৬ বছর বয়সী মার্টিনেজ। আর্জেন্টাইন তারকা লিখেছেন, 'যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের জানাতে চাই, খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো এবং একসঙ্গে আমাদের লক্ষ্যটাকে এগিয়ে নেবো। সবসময় একতাবদ্ধ থাকব।'

মার্টিনেজ ছিটকে যাওয়ার পর ম্যান ইউ দলের কোচ এরিক টেন হাগ বলেছেন, 'মার্টিনেজ খুবই হতাশ। আমরা সবাই ওর অভাব অনুভব করব। প্রথমত এটি ব্যক্তিগত বিপর্যয় তবে দলেরও বড় ক্ষতি, কিন্তু সবাই মিলে ওর অভাব আগামী দিন গুলিতে পূরণ করতে হবে। আমি আশা করছি ও যত দ্রুত সম্ভব মাঠে ফিরবে।' এখন দেখার বিশ্বকাপজয়ী তারকার পরিবর্ত হিসাবে কাকে খেলান এরিক টেন হাগ।


ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় পেয়ে প্রিমিয়ার লিগের লড়াইয়ে ছয় ‌নম্বরে আছে রেড ডেভিলসরা। ২৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৮।২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে ২২টি সেখানে লিভারপুল ও আর্সেনালের ম্যাচ সংখ্যা ২৩।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+