Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: রিয়াল মাদ্রিদের দুর্গে মমতা-মহারাজ, ঘুরে দেখলেন সংগ্রহশালা থেকে গ্যালারি

স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বাংলার ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। লা লিগা সভাপতির সঙ্গে বৈঠকের পর শনিবার সন্ধ্যায়(ভারতীয় সময়) রিয়াল মাদ্রিদ ক্লাব পরিদর্শনে যান বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মহারাজ।

মাদ্রিদের রিয়ালের বেস ক্যাম্প বার্নাবিউ, স্প্যানিশ ফুটবলের অন্যতম দুর্গ এই স্টেডিয়াম। সেখানেই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবের সংগ্রহশালা ঘুরে দেখেন। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। শুধু ক্লাব বা সংগ্রহশালাই নয় একইসঙ্গে গ্যালারিতেও যান বাংলার মুখ্যমন্ত্রী। একই ফ্রেমে দেখা যায় মহারাজ ও মমতাকে।

মমতা

স্পেন সফরে শুধু বাণিজ্য নয়, বাংলার ফুটবলরেও উন্নতির লক্ষ্য নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লা লিগার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।চুক্তি অনুসারে বাংলায় রাজ্য সরকারের দেওয়া জমিতে অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা। এমনকি পরিকাঠামো গত দিক থেকেও বাংলার ফুটবলকে উন্নতির জন্য সাহায্য করে বিশ্বের প্রথম সারির এই লিগ।

বাংলার ফুটবলে স্প্যানিশ কানেকশন অবশ্য প্রথম নয়। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কলকাতার ফ্র্যাঞ্চাইজির সেতুবন্ধন সেদিন ভারতীয় ফুটবলে চমকে তৈরি করেছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।লা লিগার সঙ্গে অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ও লা লিগার প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়য়।

শনিবার ছিল স্পেন সফরের তৃতীয় দিন। পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই রিয়াল মাদ্রিদ ক্লাবে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ তিন প্রধানের কর্তারা। রিযাল মাদ্রিদের সংগ্রহশালা স্প্যানিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যমন্ডিত স্থান। সুসজ্জিত ট্রফি রুমে সাক্ষী বহন করছে রিয়ালের গৌরবের ইতিহাসের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা , বিশ্ব ক্লাব ক্লাব, ক্লাব ফুটবলে এমন কোনও ট্রফি নেই যা স্প্যানিশ জায়ান্টরা পাইনি। সেগুলিই দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্লাবের পক্ষ থেকে একজন প্রতিটি ট্রফি জয়ের কাহিনি তাঁর সামনে তুলে ধরেন।

ক্লাব, সংগ্রহশালা হয়ে গ্যালারি, বার্নাবিউর স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ সময় কাটান মমতা, সৌরভ সহ বাংলার ক্রীড়া প্রতিনিধিরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+