জঘন্য হার লিভারপুলের, একমাত্র গোলে জয় ইন্টার মিলানের

জঘন্য হার লিভারপুলের, একমাত্র গোলে জয় ইন্টার মিলানের

প্রিমিয়ার লিগে জঘন্য হারের মুখ দেখল লিভারপুল। প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হল পূর্ণ শক্তির লিভারপুল। খেলার গতিপ্রকৃতি দেখে একবারও বোঝার উপায় ছিল না। ম্যাচটা লিভারপুলের মানের একটা দল খেলছে।

জঘন্য হার লিভারপুলের, একমাত্র গোলে জয় ইন্টার মিলানের

পুরো ম্যাচে কয়েকটি প্রতি আক্রমণ ছাড়া আর কিছুই করতে পারেনি লিভারপুল। গোটা ম্যাচে দাপট বজায় ছিল ব্রাইটনের। হোম টিম ব্রাইটন শুরু থেকে চেপে ধরে লিভারপুলকে। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ব্রাইটন যদি ভিএআর-এ সোলি মার্চের পেনাল্টি বাতিল না হতো। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ০-০।

তবে, বেশিক্ষণ ম্যাচে পিছিয়ে থাকতে হয়নি ব্রাইটনকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের খোঁজ পেয়ে যায় ব্রাইটন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সোলি মার্চের গোলে এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচের ৫৩ মিনিটে দ্বিতীয় গোলটি করে ব্রাইটনকে ২-০ গোলে এগিয়ে দেন মার্চ। ফরোয়ার্ড ইভান ফার্গুসনের পাস থেকে গোল করে যান তিনি। ম্যাচের শেষ গোলটি আসে ৮১ মিনিটে। এই গোলের নেপথ্যেও অবদান রয়েছে সোলি মার্চের। জোড়া গোলদাতা অ্যাটাকিং মিডিও মার্চের পাস থেকে ব্রাইটনের তৃতীয় গোলটি করেন ড্যানি ওয়েলব্যাক।

এই ম্যাচে ৬১ শতাংশ বল পজিশন ছিল ব্রাইটনের দখলে। মোট ১৬টি শট নেয় তারা যার মধ্যে অন টার্গেট ছিল ৯টি। অপর দিকে, লিভারপুল মাত্র ৬টি শট নেয় যার মধ্যে দু'টি ছিল অন টার্গেট। লিভারপুল দু'টো বড় সুযোগ মিস করে গোলের, ব্রাইটনও মিস করে একটি। এই জয়ের ফলে লিগ তালিকায় ৭ নম্বরে উঠে এল ব্রাইটন, লিভারপুল রইল ৯ নম্বরে।

এই দিনই সিরি এ-এর খেলায় মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান এবং হেলাস ভেরোনা। ম্যাচের সূচনা লগ্নে লাউতারো মার্টিনেজের করা একমাত্র গোলে এই ম্যাচটি জেতে ইন্টার। ভেরোনা যথেষ্ট ভাল লড়াই দিয়েছে এই দিন। যদি প্রথমেই তারা গোল হজম না করতো তা হলে ম্যাচটি ড্র-ও হতে পারত। মোট ১১টি শট নিয়েছিলন ইন্টার মিলান যার মধ্যে অন টার্গেট ছিল ৩টি। অন্য দিকে, ভেরোনার নেওয়া ৬টি শটের মধ্যে অন টার্গেট ছিল ১টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+