Lionel Messi: গোল পেলেন না মেসি, এগিয়ে থেকেও তিন পয়েন্ট পেতে ব্যর্থ ইন্টার মায়ামি
গোল পেলেন না মেসি, আটকে গেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে আটকে গেল ইন্টার মায়ামি। ম্যাচের ফল ১-১। ম্যাচের এগিয়ে গিয়েও পুরো তিন পয়েন্ট পেতে ব্যর্থ হল মেসি ব্রিগেড, তবে এই ম্যাচে মেসি বা সুয়ারেজ কাউকের চেনা ছন্দে পাওয়া যায়নি। ফলে জয় অধরাই থাকল ইন্টারের।
চোট কাটিয়ে মাঠে ফেরার পর এটা ছিল মেসির তৃতীয় ম্যাচ। চলতি মরশুমে শুরু থেকে চোটের জন্য ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামতে পারেননি মেসি। ফলে আর্জেন্টাইন তারকাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও এখন পাহাড় প্রমাণ। তবে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে ম্যাচে পরিচিত ছন্দে দেখা গেল না মেসিকে।

৭৫ মিনিটে ডেডলক ভেঙে এগিয়ে যায় মায়ামি। মেসি বল নিয়ে এগিয়ে ডি বক্সে বাঁয়ে ফাঁকা থাকা আলবাকে পাস দেন। আলবার পাস থেকে লিওনার্দো কাম্পানা বল জালে পাঠান। এরপর বাকিচা সময় রক্ষণে জোর দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য নেয় টাটা মার্টিনোর দল।
ম্যাচে যখন ইন্টার মায়ামির জয় প্রায় নিশ্চিত, ঠিক তখন গোলের দেখা পায় নিউইয়র্ক। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন জেমস স্যান্ড
৩০ ম্যাচে থেকে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে ইন্টার মায়ামি, যার অর্থ হল টাটা মার্টিনোর দলকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে হল ১২টি খেলা থেকে ৯ পয়েন্ট নিতে হবে।
টানা তিন ম্যাচ জয়ের পর এর আগেই পয়েন্ট খোয়াতে হয় মেসির দল ইন্টার মায়ামি। কয়েকদিন আগে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। বদলি হিসেবে নামা মেসি এই ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি।












Click it and Unblock the Notifications