প্রবল আগ্রহী বার্সা, মেসির গন্তব্য কোথায়? উত্তর মিলতে পারে আগামী সপ্তাহেই

পিএসজির সঙ্গে সম্পর্কের অধ্যায়ের যে ইতি ঘটছে তা ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শনিবারই মেসি-পিএসজি সম্পর্কের অদ্য ও শেষ রজনী। কিন্তু কোথায় তরী ভেরাবেন রাজপুত্র। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের পরবর্তী গন্তব্য নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব।

পরবর্তী মরসুমে মেসি কোথায় যাবেন তা নিয়ে ভক্তদের আগ্রহের কোনো সীমা নেই। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার সামনে তিনটি বিকল্প রয়েছে বলেই মনে কার হচ্ছে। বেতন অনেকটাই কমিয়ে পুরনো ঠিকানা বার্সেলোনা, সৌদি আরবের আল হিলাল , যারা বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছে। এছাড়াও রয়েছে ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি।

1

জানা যাচ্ছে, মেসিকে পেতে বছরে ৫০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছে আল হিলাল। যদিও ১৫ জুনের মধ্যে চুক্তি করার শর্তও দেওয়া হয়েছে। মেসি খোলা রাখছেন বার্সেলোনায় ফেরার দরজাও। যদিও স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি যে দর হাঁকছেন তা দিতে পারবে না বার্সা।

এরইমধ্যে শুক্রবার নতুন তথ্য প্রকাশ্যে আনলেন বার্সা কোচ জাভি। নতুন মরসুমে কোথায় খেলবেন তা আগামী সপ্তাহেই চূড়ান্ত করবেন মেসি, এমনটাই জানিয়েছেন মেসির প্রাক্তন সতীর্থ। জাভি বলেন, 'মেসি কোথায় খেলবেন তা আগামী সপ্তাহে চূড়ান্ত করতে পারেন। তোমারা(মিডিয়া) ওকে একা ছেড়ে দাও।’

2

বার্সা কোচ জাভি বলেন, সামনের সপ্তাহে মেসি নিজের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। তাকে আমাদের ক্লাবে আনার ব্যাপারে পূর্ণ সম্মতি আছে আমার। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাদের এখানে তাকে যুক্ত করতে প্রস্তুত আছি।'

২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। লিগ ওয়ানের ক্লাবে শেষটা একদমই ভালো হয়নি তার। ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার দায়ে প্রায় নিয়মিতই মাঠে সমর্থকদের সমালোচনা শুনতে হয়েছে তঁাকে।

৩

প্যারিস সাঁ জাঁ কোচ বৃহস্পতিবার গাল্টিয়ের জানিয়েদেন, 'ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ প্লেয়ারকে কোচিং করার সুযোগ পেয়েছি। ক্লেরমন্টের বিরুদ্ধে সপ্তাহের শেষে নামবে পিএসজি। সেটাই হবে পিএসজি-তে মেসির শেষ ম্যাচ।'

পিএসজিতে শেষের অধ্যায়টা একেবারেই ভালো হয়নি আর্জেন্টাইন তারকার। ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে চলে গিয়েছিলেন। পিএসজি ম্যানেজমেন্ট বিষয়টাকে ভালোভাবে নেননি। দুই সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করে ক্লাব। এমনকী দলের সঙ্গে তাঁর প্র্যাকটিসে যোগ দেওয়ার উপরও জারি হয় নিষেধাজ্ঞা। এহেন পরিস্থিতিতে ক্ষমা চান লিও। সব মিলিয়ে প্রেমের শহরে রাজপুত্রের ফুটবল কেরিয়ারটা রঙিন হল না। ফেয়ারওয়েলটা ভালোভাবেই করতে মরিয়া লিও মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+