Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions League: এমবাপের জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট পেল পিএসজি

মরশুম শেষেই এমবাপের পিএসজি ছাড়ার জল্পনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দলের সঙ্গে তারকা স্ট্রাইকারের দূরত্বও ক্রমেই বাড়ছে। কিন্তু পিএসজের জার্সিতে নিজের কর্তব্যে অবিচল রয়েছেন ফরাসি স্ট্রাইকার। কোচ মাঠে নামালেই গোল করছেন, দলকে জেতাচ্ছেন। ব্যতিক্রম হল না চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও।

পিএসজির হয়ে আরও একবার জ্বলে উঠলেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি স্ট্রাইকারের জোড়া গোলের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পিএসজি। দুই লেগ মিলিয়ে প্যারিসের দলটি ৪-১ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে।

Kylian Mbappe led Paris St Germain to a 2-1 win over Real Sociedad as they reached the quarter-finals of the Champions League Alvaro Barrientos AP
AP
Kylian Mbappe led Paris St Germain to a 2-1 win over Real Sociedad as they reached the quarter-finals of the Champions League Alvaro Barrientos AP

কঠিন ম্যাচের শুরু থেকেই দলের সেরা ফুটবলারকে মাঠে নামান পিএসজি কোচ।পঞ্চম মিনিটে প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপে। ফাবিয়ান রুইসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ে নেয়া শট যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ১৫তম মিনিটেই উসমান দেম্বেলের বাড়ানো বল ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে প্রবেশ করান এমবাপে। প্রথম লেগেও দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন এমবাপে।

১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে সাজঘরে ফেরে পিএসজি। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন এমবাপে। মাঝমাঠ থেকে লি কাং-ইনের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন ফরাসি স্ট্রাইকার।

৬৩ মিনিটে সোসিয়েদাদের আন্দের বারেনেক্সিয়া হেডে পিএসজির জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।নির্ধারিত সময় শেষের এক মিনিট বাকি থাকতে সান্ত্বনাসূচক গোলটি পায় সোসিয়েদাদ। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে একজনের শট দোন্নারুম্মা আটকে দিলেও পর ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।


চ্যাম্পিয়ন্স লিগে ৬৯ ম্যাচে এমবাপের গোল হল ৪৬টি। চলতি মরশুমে ৬ গোল করে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার এমবাপে।

চলতি মরশুম শেষেই পিএসজি ছাড়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছেন এমবাপে। বড় কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে প্যারিসের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাব এবং এমবাপের মধ্যে দূরত্ব ক্রমেই হয়ত বাড়ছে। কারণ লিগ ওয়ানের বেশ কয়েকটি ম্যাচে তিনি প্রথম একাদশে সুযোগ পাননি।

মরশুমের শেষে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফ্রান্সের তারকা ফরোয়ার্ডের। এর অর্থ, তাঁকে দলে নিতে অন্য ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না। এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে প্রথমেই নাম ভাসছে রিয়াল মাদ্রিদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+